আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
173 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
সম্প্রতি বাউল কতৃক আল্লাহ কে নিয়ে বিরূপ মন্তব্য করায় আমার দেশ পত্রিকা বাউলদের বিরুদ্ধে একটা প্রবন্ধ লিখেছে।সেই প্রবন্ধের সমালোচনা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিরক্ষর বলেছেন এবং তার উক্তি,"ইসলামের শেষ নবীর জীবনীতে গর্ব করে বলা হয় তিনি নিরক্ষর ছিলেন। তাহলে তার উপর আস্ত একটা আসমানি কিতাব নাজিল হলো কিভাবে? নিরক্ষর হয়ে তিনি যখন কোরানের ব্যাখ্যা দিতে পেরেছেন, আমার দেশের

এই সাংবাদিকদ্বয় (যারা রিপোর্ট তৈরি করেছেন) ও সম্পাদক তখন থাকলে কি নবীর বিদ্যায়তনিক ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলতেন?"

এখন তার এই কথার জবাব কি হবে?
by (14 points)
আপনার ঐ শিক্ষক Loaded Question Fallacy (জটিল প্রশ্ন ভ্রান্তি/ফাঁদধরানো প্রশ্নও বলা হয়) করেছে। এটি একটি যুক্তিগত ত্রুটি যেখানে একটি প্রশ্নে এমন একটি অনুমান থাকে যা প্রমাণ করার আগেই সত্য বলে ধরে নেওয়া হয়। 

যেমন, 
"তুমি কি মিথ্যা কথা বলা বন্ধ করেছ?"

এই প্রশ্ন পূর্বথেকে ধরেই নিচ্ছে আপনি মিথ্যা কথা বলতেন! কিন্তু এই অনুমান ভুলও হতে পারে। এমন হতেই পারে আপনি কখনই মিথ্যা বলতেন না। অথচ প্রশ্নকারী এটা তার প্রশ্নের মাধ্যমে অনুমান করে নিয়েছে। 


ঠিক তেমনই ঐ শিক্ষকও যখন বলেছিল, "
ইসলামের শেষ নবীর জীবনীতে গর্ব করে বলা হয় তিনি নিরক্ষর ছিলেন। তাহলে তার উপর আস্ত একটা আসমানি কিতাব নাজিল হলো কিভাবে?"

সে ধরেই নিচ্ছে/অনুমান করে নিচ্ছে, নিরক্ষর ব্যক্তির উপর আসমানি কিতাব নাজিল হতে পারে না!  অথচ তা সত্য নয়। একটা মিথ্যা অনুমানের উপর উনি এই প্রশ্নটা করেছেন। 



প্রশ্নটা এভাবে করলে ঠিক হতো, "আল্লাহ কেন নিরক্ষর নবীর উপর নবুয়ত পাঠালেন?" 
মজার ব্যাপার, এর উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন!!! 

সূরা আল আনকাবুত, আয়াত ৪৮-৪৯ : 

"তুমি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করনি, আর তুমি নিজ হাতে কোন কিতাব লেখনি, এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করত। বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে তা (কুরআন) এক সুস্পষ্ট নিদর্শন। অন্যায়কারীরা ছাড়া আমার নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না।" 

অর্থাৎ, নিরক্ষর কোনও লোকের পক্ষে কুরআনের মতো অলৌকিক কোনও বই লিখা সম্ভব নয়। সুতরাং, অবশ্যই তা আল্লাহর পক্ষ থেকেই এসেছে!! 


আমার এই জবাব দিয়ে আশা করি উপকৃত হবেন! বারাকাল্লাহু ফিক। 
by (14 points)
আর আরেকটা কথা।

"নিরক্ষর হয়ে তিনি যখন কোরানের ব্যাখ্যা দিতে পেরেছেন, আমার দেশের এই সাংবাদিকদ্বয় (যারা রিপোর্ট তৈরি করেছেন) ও সম্পাদক তখন থাকলে কি নবীর বিদ্যায়তনিক ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলতেন?"

সংক্ষিপ্ত উত্তর: না প্রশ্ন তুলতেন না। কারণ দুইজন এক লোক না। কন্টেক্সট ও এক না। এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলে False equivalence fallacy

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অতীব জরুরী ও সাধারণ মাস'আলা মাসাঈল আয়ত্বে না থাকার কারণে দৈনন্দিন জীবনে দ্বীন-ইসলাম পালন করতে, যে সমস্ত দ্বীনি ভাই-বোন থমকে দাড়ান,এবং যাদের দ্বীনি ইলম অর্জনের কাছাকাছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই, মূলত তাদেরকে দিকনির্দেশনা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস .....
মুহতারাম/মুহতারামাহ!
দ্বীনের পরিধি অনেক ব্যাপক, সকল বিষয়ে আলোচনা করা বা দিকনির্দেশনা দেওয়া স্বল্প পরিসরের এই ভার্চুয়ালি মাধ্যম দ্বারা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। চেষ্টা করলেও প্রশ্নকারীর পিপাসা মিটানো সম্ভব হবে না। প্রত্যেক বিষয়ে আমরা শুধুমাত্র সামান্য আলোকপাত করে থাকি।
উপরোক্ত প্রশ্নটির ব্যাপারে উলামায় কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধপূর্ন প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য স্থান, কাল, পাত্র অনেক কিছুই জানার প্রয়োজন হয়। যেটা অনলাইনে জানা সম্ভব হয় না।
তাই এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট উলামায় কেরামের সাথে সরাসরি যোগাযোগ করা আপনার জন্য কল্যাণকর হবে বলেই আমাদের ধারণা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...