আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
127 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (21 points)

আছছালামু আলাইকুম,

হুজুর, আমি ২০১৭ সাল থেকে দীনের পথে হাটা শুরু করেছি । প্রায় ১৭ সালের পূর্বে ইসলামের সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। শুক্রবারের জুমার  নামাজও পড়তাম না। সূরা জানতাম না, অনেক সময় অজু ছাড়াই অনেক সময় নামাজ পড়তাম। ধর্মীয় চর্চা করা হতো না। ইসলাম নিয়ে ভালো জ্ঞান ছিল না।  যখন আল্লাহ্‌ আমাকে হেদায়েত দেন তখন থেকে ধীরে ধীরে ইসলাম বুঝে আমল করা শুরু করি, কুরআন শিখি, নামাজ শিখি। কিন্তু ইসলাম মানা শুরু করার পর থেকে মনে খুব খারাপ খারাপ ওয়াসওয়াসা আসা শুরু করে যা পূর্বে এতটা আসতো না । দীনের পথে আসার পরে ইবলিশ শয়তান এসব খারাপ চিন্তা মনে এনে দিত , সেটা আমি ভালো ভাবেই বুঝতাম।  

অনেক সময় এসব খারাপ চিন্তা, অধিক ওয়াসওয়াসা মুখ দিয়ে বের হয়ে যেত যেগুলো কুফরী কথা। আমি সাথে সাথে ভুল বুঝতে পেরে আল্লাহ্‌র কাছে মাফ চাইতাম, আবার ঈমান নবায়নের চেষ্টা করতাম। এসব হতো দীন শেখা ও নিজেকে সংশোধনের সময়ে। আমি ১৭-২২ সাল পর্যন্ত সব সময় অনেক ওয়াসওয়াসায়  আক্রান্ত থাকতাম। 

আমার ওয়াসওয়াসা, মুখ নিঃসৃত কুফরি কথা নিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বলতাম তারা আমার অবস্থা বুঝে বলতো আমার ঈমান ঠিক আছে, বিয়ে ঠিক আছে। আপনাদের সাথেও ইতিমধ্যে কিছু শেয়ার করেছি। আপনারাও বলেছেন আমার ঈমান ঠিক আছে।  

আমি ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করি। আমি বিয়ে করার পূর্বে কোনো কুফরি কথা উচ্চারন করলে, ভুল বুঝতে পেরে সাথে সাথে নিজেকে সংশোধন করে নিতাম। বিয়ের করার পরেও কয়েকবার কুফরি কথা উচ্চারন হইছে সেগুলো বিভিন্ন মুফতিদের সাথে শেয়ার করেছি, তারা বলেছে আমার ঈমান ঠিক আছে। যেহেতু ওয়াসওয়াসা/ ভুল ক্রমে / চিন্তিত/ বেখেয়ালে উচ্চারন হতো । কিন্তু তারপরও আমার মনে সবসময় ভয় থাকে ঈমান বিয়ে নিয়ে।  

আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। ওয়াসওয়াসা বেশি আসে না । কিন্তু পূর্বের কথা মনে হলে আর আমার বিয়ের সাথে যখন ঈমানের সম্পর্ক করি তখনি ভয় লাগে। এই মনে হয় ইমান নাই, এই মনে হয় যেনার  গুনাহ হচ্ছে। 

আমার প্রশ্ন ঃ 

১/ এই যে এতো খারাপ কথা উচ্চারন হতো যা ঈমান যাওয়ার মতো , তাহলে আমি কীভাবে বুঝবো আমার ঈমান ঠিক আছে ? কোনো আলামত আছে বোঝার ? 

২/  আমার সবথেকে বেশি ভয় আমার বিয়ে নিয়ে । আমার কি চিন্তা মুক্ত হয়ে সংসার চালিয়ে যেতে পারি ? ঈমান না থাকলে বিয়ে নবায়ন করতে হবে । আমার মাঝেমাঝে  শুধু ভয় হয় ,  ঈমান নাই, যেনার গুনাহ করতেছি। আমি কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারতেছি না। 

৩/  আমার ঈমান আছে ভেবে, আমি কী আল্লাহ্‌র উপর ভরসা করে সংসার চালিয়ে যাবো অথবা বিয়ে নবায়ন করবো? 

হুজুর, দয়া করে সম্পূর্ণ পড়ে , আমার জন্য উত্তম উত্তর দিবেন। ইংশাআল্লাহ

1 Answer

0 votes
by (770,460 points)
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 

এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 

আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। 

আল্লাহ আমাদের সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আছছালামু আলাইকুম,
কিন্তু ৩ নাম্বার প্রশ্নের উত্তর? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...