আছছালামু আলাইকুম,
হুজুর, আমি ২০১৭ সাল থেকে দীনের পথে হাটা শুরু করেছি । প্রায় ১৭ সালের পূর্বে ইসলামের সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। শুক্রবারের জুমার নামাজও পড়তাম না। সূরা জানতাম না, অনেক সময় অজু ছাড়াই অনেক সময় নামাজ পড়তাম। ধর্মীয় চর্চা করা হতো না। ইসলাম নিয়ে ভালো জ্ঞান ছিল না। যখন আল্লাহ্ আমাকে হেদায়েত দেন তখন থেকে ধীরে ধীরে ইসলাম বুঝে আমল করা শুরু করি, কুরআন শিখি, নামাজ শিখি। কিন্তু ইসলাম মানা শুরু করার পর থেকে মনে খুব খারাপ খারাপ ওয়াসওয়াসা আসা শুরু করে যা পূর্বে এতটা আসতো না । দীনের পথে আসার পরে ইবলিশ শয়তান এসব খারাপ চিন্তা মনে এনে দিত , সেটা আমি ভালো ভাবেই বুঝতাম।
অনেক সময় এসব খারাপ চিন্তা, অধিক ওয়াসওয়াসা মুখ দিয়ে বের হয়ে যেত যেগুলো কুফরী কথা। আমি সাথে সাথে ভুল বুঝতে পেরে আল্লাহ্র কাছে মাফ চাইতাম, আবার ঈমান নবায়নের চেষ্টা করতাম। এসব হতো দীন শেখা ও নিজেকে সংশোধনের সময়ে। আমি ১৭-২২ সাল পর্যন্ত সব সময় অনেক ওয়াসওয়াসায় আক্রান্ত থাকতাম।
আমার ওয়াসওয়াসা, মুখ নিঃসৃত কুফরি কথা নিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বলতাম তারা আমার অবস্থা বুঝে বলতো আমার ঈমান ঠিক আছে, বিয়ে ঠিক আছে। আপনাদের সাথেও ইতিমধ্যে কিছু শেয়ার করেছি। আপনারাও বলেছেন আমার ঈমান ঠিক আছে।
আমি ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করি। আমি বিয়ে করার পূর্বে কোনো কুফরি কথা উচ্চারন করলে, ভুল বুঝতে পেরে সাথে সাথে নিজেকে সংশোধন করে নিতাম। বিয়ের করার পরেও কয়েকবার কুফরি কথা উচ্চারন হইছে সেগুলো বিভিন্ন মুফতিদের সাথে শেয়ার করেছি, তারা বলেছে আমার ঈমান ঠিক আছে। যেহেতু ওয়াসওয়াসা/ ভুল ক্রমে / চিন্তিত/ বেখেয়ালে উচ্চারন হতো । কিন্তু তারপরও আমার মনে সবসময় ভয় থাকে ঈমান বিয়ে নিয়ে।
আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। ওয়াসওয়াসা বেশি আসে না । কিন্তু পূর্বের কথা মনে হলে আর আমার বিয়ের সাথে যখন ঈমানের সম্পর্ক করি তখনি ভয় লাগে। এই মনে হয় ইমান নাই, এই মনে হয় যেনার গুনাহ হচ্ছে।
আমার প্রশ্ন ঃ
১/ এই যে এতো খারাপ কথা উচ্চারন হতো যা ঈমান যাওয়ার মতো , তাহলে আমি কীভাবে বুঝবো আমার ঈমান ঠিক আছে ? কোনো আলামত আছে বোঝার ?
২/ আমার সবথেকে বেশি ভয় আমার বিয়ে নিয়ে । আমার কি চিন্তা মুক্ত হয়ে সংসার চালিয়ে যেতে পারি ? ঈমান না থাকলে বিয়ে নবায়ন করতে হবে । আমার মাঝেমাঝে শুধু ভয় হয় , ঈমান নাই, যেনার গুনাহ করতেছি। আমি কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারতেছি না।
৩/ আমার ঈমান আছে ভেবে, আমি কী আল্লাহ্র উপর ভরসা করে সংসার চালিয়ে যাবো অথবা বিয়ে নবায়ন করবো?
হুজুর, দয়া করে সম্পূর্ণ পড়ে , আমার জন্য উত্তম উত্তর দিবেন। ইংশাআল্লাহ