আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
السلام عليكم و رحمة الله و بركاته

কয়েজন বোনের খুব জরুরী কিছু প্রশ্ন। মেহেরবানী করে একটু দ্রুততম সময়ের মাঝে উত্তর করবেন উস্তাজ।

১.আমি শারয়ী পর্দা মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।তাই পারিবারিকভাবে আর্থিক হালতে থাকলেও জব সেক্টরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ।লাস্ট কয়েকমাস আগে আমার শ্বশুর বাড়ির এক রিলেটিভস প্রতিবেশিনী ওনার ছেলেকে টিউশন পড়ানোর জন্য খুব রিকুয়েষ্ট করেন।আমি জানতাম ছেলে বয়স ১১/১২ হবে।পরে জানতে পারি ওর বয়স ১৪।কিন্তু সে অত বেশি ম্যাচিউর্ড না।তাছাড়া আমার পারিবারিক হালত এমন যে আমি জব করাটা এক প্রকার জরুরত ছিলো।কিন্তু রব্বের উপর তাওয়াক্কুল করে আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।এখন আমি পর্দা করেই সন্ধ্যায় ওকে পড়াতে যাই।অন্তত যেনো নিজের খরচটা ক্যারি করতে পারি।যদিও আমি ১২+ ছেলেদেরকে পড়াই না,শুধু মেয়েদেরকে পড়াতে চেয়েছিলাম।কিন্তু ম্যানেজ হয়নি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।এখন আমার এই হালতে ওকে পড়ানোটা উচিত/জায়িজ হচ্ছে কিনা এটা জানতে চাই।

২)আমার মাহরাম যেহেতু বাড়ি থেকে দূরে থাকেন তাই কোনো প্রয়োজনে মাসে ১/২ বার আমাকে মার্কেটে যেতে হয়।হতে পারে কাপড় বা আদারস আনুসাঙ্গীক কোনো কিছু কিনতে।তিনি বাড়িতে আসলেও নিজে কিনে এনে দেন না,বা আমাকে নিয়েও যান না।মাঝে মাঝে হয়তো নিয়ে যান।আর এও বলেন যে তুমিই তো কিনতে পারো।তাছাড়া পর্দার জন্য যেমন যেমন পোশাক বা রঙ আমি চুজ করি তিনি হয়তো সেগুলো তেমন খুটিয়ে দেখে আনবেন না।এখন ওনার অনুপস্থিতিতে জরুরতে আমার নিজেকেই বের হতে হয়।মাঝে মাঝে একা যাই,মাঝে মাঝে কেউ সাথে যায়।তো বাজারে গেলেও আমি পরিপূর্ণ পর্দা করে যাই আর পুরুষ লোকের সাথে কথা বললেও কঠিন স্বরেই বলি।তারপরও এ বিষয়টা ভালো লাগেনা।এহেন পরিস্থিতিতে আমার করনীয় কি জানাবেন মিন ফাদ্বলিক।

৩)আমার একজন কাজিন এর শশুর বাড়ির লোকেরা ছোট একটা দোকান করেন। সেখানে হোটেলের মতো মানুষকে খাওয়ান। রামাদানের সময়ও ওনারা সেখানে মানুষকে ভাত খাওয়ান। আর এই খাবার তৈরির কাজ করেন আমার আপুর ভাবি,শাশুড়ী ওনারা দুজনে।এখন আমার আপু এটা নিয়ে চিন্তিত যে উনিও যদি ওই সময়ে ওনাদের সাথে খাবার তৈরিতে বা এই related যেকোনো কাজে ওনাদের হেল্প করেন তাহলে কি ওনার গুনাহ হবে? উনার জন্য এখন কোন কাজ টা করা উত্তম হবে?

৪)কোনো প্রকাশনী থেকে যদি তাদের গাইড বই পাঠ্য করার জন্য স্কুলে সব সাবজেক্টের সৌজন্য কপি দেয়ার পাশাপাশি বেশ কয়েক হাজার টাকা দেয়া হয় তাহলে সেই টাকা নেয়া কি জায়েয হবে? সব শিক্ষকরা ভাগ করে নিচ্ছেন টাকাটা।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা।গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-

বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ ) 
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2542


প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি ফিতনার আশংকা না থাকে তাহলে ১২ বয়সের অধিক ছাত্রকে নারী শিক্ষিকা পড়া়তে পারবেন। এক্ষত্রে নারী শিক্ষিকাকে পর্দাবৃত হওয়া উচিত। 
(২) যেহেতু মাহরাম বাড়ীতে নেই, তাই জরুরতের ভিত্তিতে মার্কেটে যাওয়া জায়েয হবে।

(৩) খাবার তৈরি করার জন্য কোনো আপনাদের কোনো গোনাহ হবে না।

(৪) যে কাজের জন্য দেয়া হয়েছে, তার উল্টো কিছুই করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...