বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা।গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2542
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি ফিতনার আশংকা না থাকে তাহলে ১২ বয়সের অধিক ছাত্রকে নারী শিক্ষিকা পড়া়তে পারবেন। এক্ষত্রে নারী শিক্ষিকাকে পর্দাবৃত হওয়া উচিত।
(২) যেহেতু মাহরাম বাড়ীতে নেই, তাই জরুরতের ভিত্তিতে মার্কেটে যাওয়া জায়েয হবে।
(৩) খাবার তৈরি করার জন্য কোনো আপনাদের কোনো গোনাহ হবে না।
(৪) যে কাজের জন্য দেয়া হয়েছে, তার উল্টো কিছুই করা যাবে না।