আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
78 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
সম্মানিত উস্তাদ,

আমার হাসবেন্ড আমার শ্বাশুড়ির সাথে পারিবারিক ঝামেলায় ঝগড়া করে, বলেছে যে বউ এখন তালাক দিয়ে দিব।  কথাটা জোরে চিল্লায়ে বলেছে যে বউ এখন তালাক দিব,কিন্তু রুমে এসে আবার আমাকে বলেছে৷ মাথা গরম রুম থেকে বের হও, একটু পর আবার রুমে ডাকছে নিজেই। কিন্তু আমি কোন অন্যায় করিনি। উনাদের সাথে ঝামেলা হইছে পরে এটা বলেছে৷ এখন এটা কি তালাকের পর্যায়ে পরে??

প্রশ্ন২:আমার প্রচুর খুদা লাগে মাঝেমধ্যে, শ্বশুর বাড়ি তে লজ্জায় কারো সামনে খেতে পারিনা৷ তো মাঝেমধ্যে আমার শ্বাশুড়ি কে  না বলেই আমি এটা সেটা খেয়ে ফেলি, এতে কি গুনাহ হবে??

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
তালাকের বিষয় খুবই মারাত্মক।
হাদীস শরীফে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
 
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় এমন যেগুলির যথার্থ তো যথার্থই এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থ: বিবাহ, তালাক, রাজআত। - ইবনু মাজাহ ২০৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১১৮৫

ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।

★শরীয়তের বিধান হল "তালাক দিয়ে দিবো","ছেড়ে দিয়ে দিবো", এ কথা গুলি বলার দ্বারা তালাক পতিত হবে না।
কারণ, ভবিষ্যতের দিকে তালাকের সম্বন্ধ করলে তালাক পতিত হয় না।
এগুলো ওয়াদা মূলক কথা মাত্র,এতে তালাক পতিত হয়না।
(রদ্দুল মুহতার ৪/২৭৪; হেদায়াহ ১/২৮০।)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে তালাক পতিত হবেনা। 

(০২)
যে খাবারগুলো মূলত তিনবেলা বাসায় রান্না করা হয়, প্রয়োজনীয় খাবার,সে খাবারগুলো খেতে স্বামী যদি অনুমতি দিয়ে থাকে তবে এক্ষেত্রে কোন সমস্যা নেই।

তবে বাহির থেকে নিয়ে আসা খাবার বা যেগুলো মূলত অতিরিক্ত খাবার বলে বিবেচিত,নাস্তা জাতীয় খাবার ইত্যাদি,  সেগুলোর ক্ষেত্রে যার ইনকাম হতে খাবারের আয়োজন হয়,তার পক্ষ থেকে এরকমভাবে খেতে যদি নিষেধাজ্ঞা থাকে, তবে এভাবে অনুমতি না নিয়ে সেই খাবার খাওয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...