সম্মানিত উস্তাদ,
আমার হাসবেন্ড আমার শ্বাশুড়ির সাথে পারিবারিক ঝামেলায় ঝগড়া করে, বলেছে যে বউ এখন তালাক দিয়ে দিব। কথাটা জোরে চিল্লায়ে বলেছে যে বউ এখন তালাক দিব,কিন্তু রুমে এসে আবার আমাকে বলেছে৷ মাথা গরম রুম থেকে বের হও, একটু পর আবার রুমে ডাকছে নিজেই। কিন্তু আমি কোন অন্যায় করিনি। উনাদের সাথে ঝামেলা হইছে পরে এটা বলেছে৷ এখন এটা কি তালাকের পর্যায়ে পরে??
প্রশ্ন২:আমার প্রচুর খুদা লাগে মাঝেমধ্যে, শ্বশুর বাড়ি তে লজ্জায় কারো সামনে খেতে পারিনা৷ তো মাঝেমধ্যে আমার শ্বাশুড়ি কে না বলেই আমি এটা সেটা খেয়ে ফেলি, এতে কি গুনাহ হবে??