ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَتُ اللّٰهِ وَبَرَکَاتُُهُ
ওস্তায,স্বপ্ন সম্পর্কিত আমার কয়টি প্রশ্ন আছে।
১। (মেয়ে) একজনের সাথে আমার অনলাইনে অল্প দিনের পরিচিয় হয়। একবার সে বলে, সে যেন তার পছন্দের পাত্রকে বিয়ে করতে পারে সেই দুআ যেন করি। আমি তাকে নির্দিষ্ট করে কাওকে চাইতে না করি। এরপর বহুদিন তার সাথে যোগাযোগ হয় না। পরবর্তীতে সে একদিন তাহাজ্জুদে হাযত নামাজের পর ঘুমালে স্বপ্ন দেখে, যার এক অংশে দেখে একজন মেয়ে আরবিতে" কুন ফায়াকুন "লিখছে। তার পাশে আরেকজন মেয়ে সেটা জোরে পড়ছে। সে আমাকে কখনো দেখেনি এবং আমিও তাকে দেখিনি। যে লিখছিলো তাকে আমার মত হয়েছে তার। এটা কি কোন অর্থপূর্ন স্বপ্ন হতে পারে আমার জন্য। আমার জন্য কোন ম্যাসেজ আছে কী?
২। বেশ কিছুদিন আগে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়।দুপুর ১-৫ টা পর্যন্ত হয়। পরীক্ষার আগে আমি আর আমার কিছু বান্ধবী (অন্য ডিপার্টমেন্টের) ভার্সিটির নামাজ ঘরে একসাথে নামাজ পড়ি। তারপর হলে যাই। তাদের ই একজন মেয়ে পরীক্ষা শেস হওয়ার অনেক দিন পর স্বপ্নে দেখে, সে এবং আমি এমন ই পরীক্ষার আগে নামাজ ঘরে জোহরের নামাজ পড়ছি।নামাজের আগে কিছুক্ষণ গল্প করে নামাজে মন দেই। সে সালাম ফিরিয়ে দেখে আমি নামাজ শেষ করে হাতে তাসবিহ গুনছি।এরপর আমরা গল্প করি একপর্যায়ে আমরা হাসাহাসি করি। সে বলেছে যে, আমার হাসি অনেক সুন্দর ছিল। এত সুন্দর হাসি কখনো সে দেখেনি।
তার এ স্বপ্নের ব্যখা কী হতে পারে? বাস্তবে আমার আমলে গাফেলতি আছে। এতটা আমলদার আমি না যতটা সে আমাকে স্বপ্নে দেখেছে।আর বাস্তবে আমি বা আমার হাসি ও এতটা সুন্দর না আর সেও দেখে নি।
৩। গতকাল সারাদিন ই অনেক ধরনের পরীক্ষার মাঝে দিন পার হয়। সম্পূর্ন দিনটাই হতাশা আর তাওয়াক্কুল মিশ্রিত ছিল। রাতে ঘুমানোর সময় কোন করান ছাড়াই মনে হলো আজকে আমি হয়ত রাসূল ﷺ কে স্বপ্নে দেখবো। কিন্তু তাঁকে দেখা এত সহজ বিষয় তো না।এই ভেবে গুরুত্ব দেই নি। আমি খুব কম ই দূরুদে ইবরাহীম পড়ি।এছাড়া ছোট দুরুদ পড়ার চেস্টা করি সবসময়।তাই ভাবনা অনুযায়ী দুরুদে ইবরাহিম পড়তে পড়তে ঘুমাবো ষ্থির করি। পরে আমার ভাবনার কথা ভুলেও গেছিলাম...
আমি স্বপ্নে দেখলাম, আমাদের বাসায় একজন লোক আসছেন, সে কে আমি জানি না। লোকটা আব্বুর বয়সী আব্বুর সাথে আছে।ছোট খাট আয়োজন হচ্ছে বাসায়। আমি সোফায় বসেছিলাম। সেই লোকটা সোফায় বসবে তাই আমি রুম থেকে চলে যাবো তখন লোকটার চেহারা খেয়াল করি।আমার চেহারা ক্লিয়ার মনে নাই। কিন্তু যখন সেই লোকটাকে দেখি, এমন যে আমি চিনতে পারি তাঁকে। মনে মনে বলি যে ইনিই তো হযরত মুহাম্মদ ﷺ ।
ছোটবেলায় যেমন দেখেছিলাম।তাঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে মিলানোর চেস্টা করি। আবার অন্যরা যেমন বলে যে তাকে দেখে কত তৃপ্তি লাগে। অন্তরে সুকুন আসে। কিন্তু আমি তাকে খুব স্বাভাবিক দেখেছি। তার চেহারায় এমন কিছু ছিল যেটা অন্য স্বাভাবিক দের চেয়ে আলাদা ছিল যেমন তার দাড়ির ধরন। আর পরনে ছিলো ঢোলা শার্ট প্যান্টের মতো সবটাই সাদার ভিতরে।চুল দাড়ি একদম কালো ছিল। তিনি আমার দিকে তাকান নি। তারপর আমি আমার রুমে চলে আসি আর দুপুরের খাবার খেতে থাকি।
ঘুম ভাঙ্গার পর আমি ভুলেও গেছি আমি কি দেখেছি। কিন্তু ঘুম ভাঙার পর শুধু মনে হয়েছে,যার আমল যেমন সে স্বপ্নে রাসূল ﷺ তেমন দেখে।
এই স্বপ্নের ব্যখ্যা কী হতে পারে ওস্তায।আমি কি সত্যি ই তাঁকে দেখেছি আমার আমল অনুযায়ী?তবে, বর্তমানে আমার আমলে অনেক গাফেলতির সাথে পার হচ্ছে।
আপনার কাছে,উত্তম নসীহা, পরামর্শ, উপদেশ ও খাস দোআর কামনা করছি ওস্তায।