আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
144 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (6 points)
স্বপ্ন টা প্রাই ৪মাস আগে দেখছিলাম। সব মিলিয়ে অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে ৩টা স্বপ্ন দেখছি।


১ম টা, আমি দেখলাম আমাদের বাসার ছাদে সবজি চাষের জন্য প্লাস্টিকের ক্যারেট যে থাকে ওইগুলোর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সবজি উঠতেছে আবার আগের মতো মাটির মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। এইটা ক্রমাগত হচ্ছিলো। তারপর আমি একটা অফিসে চাকরির জন্য গেলাম, স্বপ্নের মাঝে অনুভব হচ্ছিলো ওইটা দাজ্জালের অফিস। আমার যিনি ইন্টারভিউ নিবেন উনি আমার কাছে খুবই বাজে প্রস্তাব রাখেন চাকরি দেয়ার বদলে, উনার সাথে একজন ছিল।  আমার সামনেই উনি উনার সাথে সমকামী আচরণ করেন। আমি কিছু না বলে উঠে চলে আসি। এরপরে দেখলাম আমার ভাই, ছোট ভাই, ওর বয়স এখন ১৪ কিন্তু স্বপ্নে ও একজন প্রাপ্তবয়স্ক যুবক ছিল। ওর সাথে ২জন লোক কথা বলতেছিলো। এদের মাঝে একজন অনেক ভালো ভালো বাণী ছাড়তেছিল। আমার ভাই ওরে ঠিকই চিনে ফেলছিল। আমার ভাই মনে মনে বলতেছিল, “তুমি যে কে আমি জানি না? আমি তো জানি!”
২য় স্বপ্ন,


আমরা সব ভাই বোন ছিলাম, মানে আত্মীয়-স্বজনদের মধ্যে যারা। কিন্তু আমাদের মা বাবা কেউ ছিল না। আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, আগে কোনোদিন দেখিনি। হুট করে বাড়ির মধ্যে অদ্ভুত কীসব জানোয়ারদের মতো ঢুকে গেছে, মানুষের মতো সব আছে তাদের কিন্তু মানুষ না। ওরা মাংস খায়। আমার হাতে ছোট একটা বাচ্চা ছিল ওরে নিয়া আমার সামনে ছিড়ে খেয়ে ফেলছে। আমরা সবাই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা ৩বোন, আমি, আমার চাচাতো এক বোন আর ফুফাতো এক বোন, চেষ্টা করতেছিলাম কীভাবে ওদের মারা যায়। আমরা ইলেকট্রিচিটি দিয়ে আগুন লাগিয়ে মারার চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হই। পরবর্তীতে আমি সবাইকে বলছিলাম মানুষ যেহেতু খায় আমি ওদের সামনে দিয়ে বের হই যাতে সবাই আমাকে তাড়া করে আর তোমরা অন্য রাস্তা দিয়ে নিরাপদ স্থানে চলে যাও। তারপর আমি বের হলাম হুট করে আমার মাঝে অদ্ভুত একটা শক্তি আসছিল। এর মাধ্যমে আমি হাওয়ায় ভাসতে পারতেছিলাম ওরা আমাকে তাড়া করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না। আমিও ওদের ভাসমান থেকেই মারতে চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না।


৩য় স্বপ্ন,


আমাদের বাড়িতে আমি আমার বড় ভাই আর এক ফুফাতো বোন ছিলেন, উনি আরেকজন। ও আমাকে কিছু লক্ষন বলতেছিলো যা দিয়ে আমি হিসাব মিলাচ্ছিলাম যাদুতে আক্রান্ত কিনা। ওরে কেউ খাওয়ার যাদু করছিল। এইসব বের করার মধ্যে হুট করে বাহির থেকে একটা শব্দ আসতেছিল।আমি বের হয়ে শব্দের উৎস অনুযায়ী পূর্বদিকে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম পূর্বদিক থেকে অনেক বড় একটা দল বের হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে।

আমি প্রায়শই সত্যি স্বপ্ন দেখি। তাই ভয়ে আছি!এখন আমার কি করা উচিত? এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নগুলোতে কল্পনাপ্রবণতাই বেশী পরিলক্ষিত হচ্ছে। 
আপনার প্রতি নসিহা হল,আপনি ফরয ওয়াজিব বিধানকে গুরুত্বসহকারে পালন করবেন।সামর্থ্যানুযায়ী গরীব-মিসকিনকে কিছু দান করবেন। আর নিম্নোক্ত দুআ পড়বেন। "আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম,ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।" ঘরোয়াভাবে নিজে নিজে রুকইয়াহ করবেন। https://www.ifatwa.info/3469


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...