আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
118 views
in পবিত্রতা (Purity) by (15 points)
ম মহিলাদের ইস্তেঞ্জার পর লজ্জাস্থান ধোয়ার ক্ষেত্রে কিভাবে আঙ্গুল ব্যবহার করতে হয়? এক্ষেত্রে কি ২-৩ আঙ্গুল একসাথে উপরে নিচে ধুতে হয় নাকি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে যোনি মুখের আশেপাশে চাপ দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় অনেক সময় সাদাস্রাব লেগে থাকে কিছু অংশ ভেতরে কিছু অংশ বাইরে থাকে এক্ষেত্রে যদি একা আঙ্গুল দিয়ে যোনি মুখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ধুতে হয় তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আসলে ধোয়ার ক্ষেত্রে কোন আঙ্গুল কিভাবে ব্যবহার করতে হয়

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-

 

ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.


শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়বের হলে নয়।

(আল মাজমু‘৬/৩১৭ ,ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪রদ্দুল মুহতার ২/৪০২)

 

ফাতাওয়ায়ে শামীতে রয়েছে-

ولو بالغ في الاستنجاء حتی بلغ موضع الحقنۃ فسد

সারমর্মঃ  যদি ইস্তেঞ্জার ক্ষেত্রে মুবালাগাহ করা হয়,এমনকি হাকনার স্থান পর্যন্ত পৌছে যায়,তাহলে রোযা ভেঙ্গে যাবে। (ফাতাওয়ায়ে শামী ৩/২২৯)


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পর্যাপ্ত পরিমান পানি দিয়ে যোনির বাহিরের অংশ ভালোভাবে ধুয়ে নিলেই যথেষ্ট। 

ভিতরের অংশে আঙ্গুল প্রবেশ করিয়ে ধোয়া আবশ্যক নয়।

এমতাবস্থায় একটি আঙ্গুল ব্যবহার করাই যথেষ্ট।

একাধিক আঙ্গুল ব্যবহারের জরুরত নেই।

তবু যদি ব্যবহার করেন এতে কোন সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসলে কয় আঙুল ব্যবহার করা জরুরি? মানে পরিষ্কার হয়ে যায়? এক আঙুল দিয়ে যোনিমুখে ঘুরিয়ে পরিষ্কার করলে কিছু পানি আবার ভেতরে চলে যায় কিনা? সাধারণত মহিলারা ধোঁয়ার ক্ষেত্রে দুই তিন আঙ্গুল ব্যবহার করে এক্ষেত্রে এক আঙ্গুল আলাদা ভাবে যোনিমুখে ব্যবহার করে না। কিন্তু আমার মনে হয় এক আঙ্গুল ব্যবহার না করলে অর্থাৎ যোনি মুখে ঘুরিয়ে পরিষ্কার না করলে সাদা স্রাব লেগে থাকে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...