আসসালামু আলাইকুম হুজুর,
আমার অফিসের সেলারি আসে SCB ব্যাংকের সেভিংস একাউন্টে। ব্যাংক এর সেভিংস একাউন্ট চালু করার পর, ব্যাংক থেকে প্রতিনিয়ত ফোন দিত, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। ব্যংক এর প্রতিনিয়ত ক্রেডিট কার্ড নেওয়ার ফোন ভালো লাগতো না। পরে ভাবলাম ক্রেডিট কার্ড নিয়ে রাখি কিন্তু ক্রেডিট কার্ড চালু করবো না।
ক্রেডিট কার্ড নিছি, কিন্ত ক্রেডিট কার্ড চালু করি নি।
এখন আমার ব্যংক একাউন্ট এর এপস এ, মূল টাকার পরিমাণ দেখায় এবং পাশাপাশি (ক্রেডিট কার্ড এর ক্রেডিট একাউন্ট দেখায় প্রায় এক লক্ষ্য আশি হাজার টাকার মত)
ক্রেডিট কার্ড তো হুজুর সুদ সহ ঋণ এর মত। আমার একাউন্টে ক্রেডিট এমান্ট মানে, ঐ ব্যংক আমাকে প্রতি মাসে, এক লক্ষ্য আশি হাজার টাকার মত সুদ যুক্ত ঋণ দিবে। আমি এটাই বুঝতেছি। এই টাকা তো আমার মূল টাকা না। আমি ক্রেডিট কার্ড এক্টিভও করি নি
আমার প্রশ্ন (১): ব্যাংক এর এই ক্রেডিট এমাউন্ট এর যাকাত আসবে কিনা?
আমার মামা চাকরি করে না এবং উনার কোন ছেলে নেই উনার মেয়েরাও বোধহয় উপার্জন করে না। কিছুদিন আগে আমার মামার প্রসাব থলি ক্যন্সার ধরা পরে এবং প্রসাবের থলি কেটে ফেলে দেয়।
আমি শুনেছিলাম উনি কিছু ধানের আবাদ করে, সেই ধান বিক্রি করে উনাদের বাজার সদাই করে। এবং সেই ধানের পরিমাণ ও খুব বেশি না। আবার শুনেছিলাম মামা কাউকে প্রায় দুই লক্ষ্য টাকা ধার দিছে, কিন্তু ঐ ধারের টাকা টা বহু দিন থেকেই পাচ্ছে না, মানে যে টাকা নিছে সে আর টাকা দিচ্ছে না।
শুনেছি, আমার মামা খুব অভাবে আছে, কিন্তু উনি যাকাত খাওয়ার মত অবস্থায় আছে কিনা জানি না?
প্রশ্ন ২: আমি কিভাবে বুঝবো আমার মামা যাকাত খাওয়ার অবস্থায় আছে কিনা?
প্রশ্ন ৩ এই বছরের যাকাতে নেসাব কত টাকা? স্বর্ণ, রুপার বিক্রয়মূল্য কত টাকা নির্ধারিত হয়েছে?
প্রশ্ন ৪: স্বর্ণের মূল্যকে যাকাতের নেসাব ধরা যায়েজ আছে কিনা?
আমার চাচাতো ভাই আমার কাছে কিছু টাকা ধার চায়। আমি আমার চাচাতো ভাই কে টাকা ধার দিছি। চাচাতো ভাই দুই দিন পরেই টাকা ব্যাক দেওয়ার কথা বলেছিল, কিন্তু টাকা দেয় নি। এমনকি অনেক দিন ধরেই টাকা দিচ্ছে না।
আমার ওফাইফ আমাকে জিজ্ঞেস করেছিল, আমার চাচাতো ভাই টাকা ব্যাক দিছে কিনা, পরে আমি বলেছিলাম, "আমি আমার চাচাতো ভাইকে টাকা খাইতে দিছি"। (প্রশ্ন ৫:) এতে কি চাচাতো ভাই কে ধার দেওয়া টাকার উপর আমার কোন হক আছে?