আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (54 points)
আসসালামু আলাইকুম হুজুর,
আমার অফিসের সেলারি আসে SCB ব্যাংকের সেভিংস একাউন্টে। ব্যাংক এর  সেভিংস একাউন্ট চালু করার পর, ব্যাংক থেকে প্রতিনিয়ত ফোন দিত, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। ব্যংক এর প্রতিনিয়ত ক্রেডিট কার্ড নেওয়ার ফোন ভালো লাগতো না। পরে ভাবলাম ক্রেডিট কার্ড নিয়ে রাখি কিন্তু ক্রেডিট কার্ড চালু করবো না।

ক্রেডিট কার্ড নিছি, কিন্ত ক্রেডিট কার্ড চালু করি নি।

এখন আমার ব্যংক একাউন্ট এর এপস এ, মূল টাকার পরিমাণ দেখায় এবং পাশাপাশি (ক্রেডিট কার্ড এর ক্রেডিট একাউন্ট দেখায় প্রায় এক লক্ষ্য আশি হাজার টাকার মত)

ক্রেডিট কার্ড তো হুজুর সুদ সহ ঋণ এর মত। আমার একাউন্টে ক্রেডিট এমান্ট মানে, ঐ ব্যংক আমাকে প্রতি মাসে, এক লক্ষ্য আশি হাজার টাকার মত সুদ যুক্ত ঋণ দিবে। আমি এটাই বুঝতেছি। এই টাকা তো আমার মূল টাকা না। আমি ক্রেডিট কার্ড এক্টিভও করি নি

আমার প্রশ্ন (১): ব্যাংক এর এই ক্রেডিট এমাউন্ট এর যাকাত আসবে কিনা?

আমার মামা চাকরি করে না এবং উনার কোন ছেলে নেই উনার মেয়েরাও বোধহয় উপার্জন করে না। কিছুদিন আগে আমার মামার প্রসাব থলি ক্যন্সার ধরা পরে এবং প্রসাবের থলি কেটে ফেলে দেয়।
আমি শুনেছিলাম উনি কিছু ধানের আবাদ করে, সেই ধান বিক্রি করে উনাদের বাজার সদাই করে। এবং সেই ধানের পরিমাণ ও খুব বেশি না। আবার শুনেছিলাম মামা কাউকে প্রায় দুই লক্ষ্য টাকা ধার দিছে, কিন্তু ঐ ধারের টাকা টা বহু দিন থেকেই পাচ্ছে না, মানে যে টাকা নিছে সে আর টাকা দিচ্ছে না।
শুনেছি, আমার মামা খুব অভাবে আছে, কিন্তু উনি যাকাত খাওয়ার মত অবস্থায় আছে কিনা জানি না?

প্রশ্ন ২: আমি কিভাবে বুঝবো আমার মামা যাকাত খাওয়ার অবস্থায় আছে কিনা?

প্রশ্ন ৩ এই বছরের যাকাতে নেসাব কত টাকা?  স্বর্ণ, রুপার বিক্রয়মূল্য কত টাকা নির্ধারিত হয়েছে?

প্রশ্ন ৪: স্বর্ণের মূল্যকে যাকাতের নেসাব ধরা যায়েজ আছে কিনা?

আমার চাচাতো ভাই আমার কাছে কিছু টাকা ধার চায়। আমি আমার চাচাতো ভাই কে টাকা ধার দিছি। চাচাতো ভাই দুই দিন পরেই টাকা ব্যাক দেওয়ার কথা বলেছিল, কিন্তু টাকা দেয় নি। এমনকি অনেক দিন ধরেই টাকা দিচ্ছে না।
আমার ওফাইফ আমাকে জিজ্ঞেস করেছিল,  আমার চাচাতো ভাই টাকা ব্যাক দিছে কিনা, পরে আমি বলেছিলাম, "আমি আমার চাচাতো ভাইকে টাকা খাইতে দিছি"। (প্রশ্ন ৫:) এতে কি চাচাতো ভাই কে ধার দেওয়া টাকার উপর আমার কোন হক আছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
যাকাত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:
﴿خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٠٣﴾ [التوبة: 103]
“তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দো‘আ কর, নিশ্চয় তোমার দো‘আ তাদের জন্য প্রশান্তিদায়ক”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ٣٤﴾ [التوبة:34]
“যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ ١٨٠﴾ [آل عمران:180]

“আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৮]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে ব্যাংকে আপনার যে মূল টাকা আছে, শুধু সেটির উপরে যাকাত ফরজ হবে। কোন লাভের উপর যাকাত আবশ্যক হবে না।

(০২)
তার মালিকানা এখন কত টাকা আছে? কি পরিমাণ সম্পদ তার মালিকানায় আছে? সেটি আপনি তার থেকে জেনে নিবেন।

ওই ২ লক্ষ টাকা যদি পাওয়ার আর কোন প্রকারের সুযোগ তার না থাকে, এবং তার মালিকানায় যদি নেসাব পরিমাণ সম্পদ তথা সাড়ে ৫২ ভরি রুপার পরিমাণ মূল্যের সম্পদ না থাকে, সেক্ষেত্রে তাকে যাকাত দেওয়া যাবে।

(০৩)
১৭২৬৮৩ টাকার কথা উলামায়ে কেরামগন বলেছেন।

(০৪)
রুপার নেসাব অনুযায়ী কারো টাকা যদি নেসাব পরিমাণ পৌঁছে, কিন্তু স্বর্ণের টাকা অনুযায়ী যদি নেসাব পরিমাণে কারো টাকা না পৌঁছে, সেক্ষেত্রে তার জন্য স্বর্ণের নেসাবের দিকে নজর দেওয়ার কোন সুযোগ নেই।

রুপার নেসাব মূল্য ধরে সেই অনুপাতে তাকে যাকাত দিতে হবে।  

অন্যথায় যাকাত প্রদান না করার গুনাহ হবে।

(০৫)
হ্যাঁ, প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রেও চাচাতো ভাই কে ধার দেওয়া টাকার উপর আপনার হক আছে।

আপনি সেই টাকা পাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...