আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,361 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আমার এমনিতে গ্যাস এর কোন সমস্যা নেই তবে নামাযের বা কুরান পড়ার নিয়তে ওজু করলেই পেটে বায়ু  নির্গত হওয়ার জন্য চাপ শুরু হয়ে যায় এমতবস্থায় আমার জন্য নামাযে মনযোগ রাখা কঠিন হয়ে পরে  এবং অজু নিয়ে সন্দেহ শুরু হয়ে যায় এমতবস্থায় আমার কি করা উচিত?
by (0 points)
আমি অনেক  সমস্যায় আছি  পবিত্রতা/অপবিত্রতা নিয়ে সন্দেহের কারণে। যেমন কারো ভজা হাত বা কারো গায়ের পানির ছিটা যদি আমার গায়ে লাগে বা শরীওে পওে তাহলে  মনে হয় আমি নাপাক হয়ে গেছি,বাথরুমের পানির কল ধরলে মনে হয় আমার হাত অপবিত্র হয়ে গেছে,বেসিনে মুখ ধোয়ার সময় পানির ছিটা পরলে মনে হয় আমি অপবিত্র হয়ে গেছি,ওযু তরার সময় টেপ ছেড়ে ওযু করলে নিচে থেকে পানির ছিটা যদি আমার শরীরে আসে মনে হয় যেন শরীর অপবিত্র হয়ে গেছে,ওযুর সময় টেপের পানি ছিটা আসে তাই প্রায়শই আমি পা ধোয়ার সময় সেলোয়ার ও ভিজিয়ে ফেলি তাও মনে শান্তি আসেনা ।ডাইনিং টেবিল এ যদি হাত দিয়ে বসি মনে হয় যেন অপবিত্র হয়ে গেছে,আবার গিয়ে হাত ধুয়ে আসি,হাত মুখ ধোয়ার সময় যদি কোন কারণে আমার কাপড় বেসিনে লাগে মনে হয় কাপড় অপবিত্র হয়ে গেছে,পাল্টিযে ফেলি।ওঠতে বসতেই আমার খালি মনে হয়  সব অপবিত্র ,রাস্তা ঘাটেও চলা ফেরা করার সময় আমি খুব সাবধানে থাকার চেষ্টা করি তাও যা থেকে আমি বাচতে চাই তাই যেন আমার সাথে হয়..রিকশায় বসলে মনে হয় রিকশায় কেউ অপবিত্র করেছে কিনা তাতো আমি জানিনা তাহলে বসা  উচিত হবে কিনাৃ বৃষ্টির সময় রাস্তার পানির ছিটা লাগলে,রিকশায় বসলে কাপড় ভিজে গেলে নিজেকে অপবিত্র্র মনে হয় । এহুলো আমার সাথেই কেন হয়.. এগুলো থেকে পরিত্রানের উপায় কি?এক্ষেত্রে আমি এগুলো থেকে কিভাবে বাচব। নামায পড়েও শান্তি পাইনা,যতই চেষ্টা কারনা কেন দুনিয়ার সব চিন্তা আমার নামাযে দাড়ালেই আসে,নামায পড়েও যেন শান্তি পাইনা,মনে হয় যেন নামায পড়তে হবে তাই পড়ি,তৃপ্তিটা পাইনা,নামাযে দাড়ালেই আমার ওযু নষ্ট হয়ে যায়,এমনিতে হয়না,ওযু করলেই বার বার ওযু নষ্ট হয়,এজন্য বিরক্ত লাগে .এমনিতে সারাদিন কোন সমস্যা হয়না কেবল ওযু করতে গেলেই বায়ুর চাপ আসে,নামাযে দাড়ালেই বায়ুর চাপ আসে এগুলো কেন হয়,এই ক্ষেত্রে আমি কিভাবে ওযু ,নামায আদায় করব,সব সময় এই সমস্যা নাহলেও বেশীর ভাগ ক্ষেত্রেই আমার ওযু করতে গেলে এবং নামাযে এই সমস্যা হয় এই জন্য আমার নামাজ পড়তে মন চায়না

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ
ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ
ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]

মুসলিম শরীফের সনদে বর্ণিত হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত হাদীস তার  উজ্জল দৃষ্টান্ত।
হাদীসটি এই,
রাসূলুল্লাহ সাঃ বলেন,যদি কারো তার পায়ুপথে কিছু বের হওয়ার সন্দেহ হয়।এবং উক্ত বের হওয়া না হওয়া নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।তাহলে সে যেন মসজিদ থেকে (অজু করার নিমিত্তে) বের না হয়,যতক্ষণ না সে বায়ুর আওয়াজ শুনছে বা এর দুর্গন্ধ তার নাকে আসছে।(আল-আশবাহ ওয়ান-নাযাইর;১/৪৭)............এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি পবিত্রই থাকবেন,যতক্ষণ না বায়ূর নিশ্চিত আওয়াজ শুনছেন বা এর দুর্গন্ধ নাকে আসছে।শুধুমাত্র সন্দেহ হওয়ার দরুণ আপনার অজু ভঙ্গ হবে না।বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/3925


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
ধন্যবাদ❤️...আর যদি এমন হয় যে সত্যিই ওজু ভঙ্গ হয়ে গেছে কিন্ত আমার শুধুমাত্র সন্দেহই হচ্ছে নিশ্চিত হতে পারি নাই তখন?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...