আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
948 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (26 points)
closed by
মহতারাম,নিজের রুমেও কি মহিলাদের মাথা ঢেকে রাখতে হবে? সবসময় মাথা ঢেকে রাখা কষ্টের। যেমন রান্নার সময়,ওযুর সময়,ভেজা চুল শুকানোর ক্ষেত্রে,গরম কালে প্রেসারের রুগীদের জন্যও কি নন মাহরাম কেউ না থাকলেও মাহরামদের সামনেও মাথা ঢাকতে হবে?
closed

1 Answer

+1 vote
by (814,710 points)
selected by
 
Best answer
জবাবঃ-

বিসমিহি তা'আলা

যদি ঘরে গায়রে মাহরাম তথা চাচাত ভাই,খালাত ভাই, মামাত ভাইর আসা যাওয়া থাকে তবে ঘরের ভিতরও নারীদেরকে মাথা ঢেকে রাখতে হবে।কিন্তু যদি ঘরে শুধুমাত্র স্বামী এবং মাহরাম লোকদের আসা-যাওয়া থাকে তবে মাথা খোলা রাখারও সুযোগ রয়েছে।(রদ্দুল মুহতার-৯/৫২৪)

কিন্তু সতর্কতা হল,ঘরের ভিতরও মাথাকে সর্বদা ঢেকে রাখা।কেননা যদি ঘরে মাথাকে খোলা রাখা হয় তাহলে বেখেয়ালি সৃষ্টি হয়ে যায়, যা ভবিষ্যতে মাহরাম-গায়রে মাহরামের পার্থক্য কে বিদায় করে দিতে পারে।

কিতাবুল-ফাতাওয়া-৬/৯৯

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (26 points)
মুহতারম, জাযাকুমুল্লাহ। পূর্বের আচরণ এর জন্য মাফ চাচ্ছি, বেয়াদবী মাফ করবেন।আপনার হক নষ্ট করার জন্য দুঃখিত। ভবিষ্যতে আরও দূরদর্শী ফতোয়া দিতে আল্লাহ আপনাদের তওফিক দিন।
by (814,710 points)
জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনাকে অনেক অনেক ইলমে দ্বীন শিখার তাওফিক দান করুক।আমীন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,062 views
...