আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
230 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (26 points)
আসসালামু আলাইকুম
ফিলিস্তিনের গাযযায় অভিশপ্ত ইসরায়েলের আগ্রাসী আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলী পণ্য বয়কট করে চলার চেষ্টা করি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ফোন কিনবো। ইউটিউবে রিভিউ দেখে দেখে Motorola কোম্পানীর ফোন পছন্দ হয়। এক দ্বীনী ভাই জানিয়েছিলেন যে এই কোম্পানী মুসলিমদের হত্যা করতে আর্থিক সহায়তা দেয় এবং এটা সত্যি। কিন্তু তারপরেও এই ফোন পছন্দ হওয়াতে এই কোম্পানীর ফোন ই আমি কিনি আমি গতো শুক্রবার।  তবে এখন দেখছি যে মুসলিমদের ওপর আবার হত্যাযজ্ঞ চালাচ্ছে হিজরাইয়েল। তো এখন নিজে নিজে খারাপ লাগছে নিজের প্রতি৷ আমার প্রশ্ন হচ্ছে সেই কোম্পানীর ফোন কিনে আমার গুনাহ হয়েছে কিনা? বা মুনাফেকি আচরণ হয়েছে কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
لَا بَأْسَ بِأَنْ يَكُونَ بَيْنَ الْمُسْلِمِ وَالذِّمِّيِّ مُعَامَلَةٌ إذَا كَانَ مِمَّا لَا بُدَّ مِنْهُ 
মুসলমান ও অমুসলমানের মধ্যে মু'আমালা তথা ক্রয়-বিক্রয় ও লেনদেন সংগঠিত হওয়াতে কোনো সমস্যা নাই ,যদি এছাড়া অন্য কোনো রাস্তা না থাকে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/94704


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ করে ইসরাঈলের পণ্যকে বর্জন করার কথা উলামাগণ এজন্য বলেন, যে তারা এ সব পণ্য থেকে অর্জিত মুনাফার একাংশকে ইসরাইলের সামরিক খাতে ব্যয় করে। এদ্বারা তারা নিরিহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বুলেট নিক্ষেপ করে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/96644

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইসরাইলি কোনো পণ্য যদি কোনো মুসলমান কিনে নেয়, এখন ব্যবহার না করলে উল্টো মুসলমানেরই ক্ষতি হবে, তাই আপনার কোনো গোনাহ হবে না। হ্যা, আপনি ভবিষ্যতে এই ধরনের পণ্য ক্রয় হতে বিরত থাকবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 312 views
0 votes
1 answer 317 views
...