আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
91 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)

(এক বোনের প্রশ্ন) 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 

বর্তমানে সবাই-ই মোটামুটি স্কীন কেয়ার করে। যার কারণে সবাই-ই মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন বিয়ের ক্ষেত্রেও সবাই-ই সৌন্দর্যটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে। যার কারণে স্কীন কেয়ার করতে হচ্ছে বা নিজের সৌন্দর্যটাকে ধরে রাখতে হচ্ছে। 

আমাদের মুসলিম ভাই-বোনদের স্বার্থে আমাদের বেশ কিছু প্রোডাক্টই বয়কট করতে হচ্ছে। আর বর্তমানে স্কীন কেয়ার প্রোডাক্ট গুলোর দামও অনেক বেশি। বয়কটের বাহিরে প্রোডাক্ট গুলো তো একদম হাতের বাহিরে। 

আমি নিজের প্রয়োজনী প্রোডাক্ট গুলো নিজেই কিনার চেষ্টা করি। পরিবার থেকে দিতে পারে না আর আমিও তাদের উপর চাপ প্রয়োগ করি না। আমি কয়েকদিন চেষ্টা করেছি বয়কটের বাহিরে প্রোডাক্ট ব্যবহার করতে কিন্তু দাম অনেক হওয়াতে ব্যবহার করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি বয়কট লিস্টে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি ব্যবহার করতে পারবো? আমার কি গুনাহ হবে? 

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে দু'টি জিনিষ রয়েছে,
একটি হল, রুখসত এবং অন্যটি হল আজিমত।
রূখসত হল,কোনো কিছুর অনুমোদন দেয়া। বৈধতার ঘোষণা দেয়া।
আর আজিমত হল, বৈধ ফাতাওয়া আসার পরও সতর্কতামূলক নিজেকে বাছিয়ে রাখা।
আদীব হুজুর জায়েয-নাজায়েয এর আলোচনা না করে সতর্কতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন।

হাদীস শরীফে রুখসতের মুকাবেলায় আযিমতকে অগ্রাধিকার দেয়ার কথা বর্ণিত হয়েছে,
ওয়াবিসা ইবনে মা'বাদ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻭﺍﺑﺼﺔَ ﺑﻦِ ﻣَﻌْﺒِﺪٍ  ﻗَﺎﻝَ : ﺃَﺗَﻴْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠَّﻪ ﷺ ﻓَﻘَﺎﻝَ : « ﺟِﺌْﺖَ ﺗﺴﺄَﻝُ ﻋﻦِ ﺍﻟﺒِﺮِّ؟ » ﻗُﻠْﺖُ : ﻧَﻌَﻢْ، ﻓَﻘَﺎﻝَ : « ﺍﺳْﺘَﻔْﺖِ ﻗَﻠْﺒَﻚَ، ﺍﻟﺒِﺮُّ : ﻣَﺎ ﺍﻃْﻤَﺄَﻧَّﺖْ ﺇِﻟَﻴْﻪِ ﺍﻟﻨَّﻔْﺲُ، ﻭﺍﻃْﻤَﺄَﻥَّ ﺇِﻟَﻴْﻪِ ﺍﻟﻘَﻠْﺐُ، ﻭﺍﻹِﺛﻢُ : ﻣَﺎ ﺣﺎﻙَ ﻓﻲ ﺍﻟﻨَّﻔْﺲِ، ﻭﺗَﺮَﺩَّﺩَ ﻓِﻲ ﺍﻟﺼَّﺪْﺭِ، ﻭﺇِﻥْ ﺃَﻓْﺘَﺎﻙَ ﺍﻟﻨَّﺎﺱُ ﻭَﺃَﻓْﺘَﻮﻙَ » ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ، ﺭﻭﺍﻩُ ﺃﺣﻤﺪُ ﻭﺍﻟﺪَّﺍﺭﻣِﻲُّ ﻓﻲ " ﻣُﺴْﻨَﺪَﻳْﻬِﻤﺎ ."
তিনি বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ এর নিকট গেলাম।রাসূলুল্লাহ সাঃ আমাকে বললেন,তুমি কি নেকীর কাজ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছ?আমি বললাম জ্বী হ্যা, ইয়া রাসূলাল্লাহ!
তখন তিনি আমাকে বললেন,তুমি তোমার অন্তরের নিকট ফাতওয়া জিজ্ঞাসা করো।নেকি হল সেটা যার উপর অন্তর প্রশান্তিবোধ করে,এবং যে জিনিষের উপর অন্তর শান্ত থাকে।আর গোনাহ হল সেটা,যা অন্তরে অশান্তি সৃষ্টি করে নাড়িয়ে দেয়,এবং অন্তরকে দ্বিধান্বিত করে ফেলে।যদিও উক্ত কাজ সম্পর্কে মুফতিগণ বৈধতার ফাতাওয়া প্রদাণ করুক না কেন। (মুসনাদে আহমদ-১৭৫৪৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/669

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পন্যটি বয়কট করা হয়েছে কেন? হারাম হওয়ার কারণে বয়কট করা হলে সেটা ব্যবহার জায়েয হবে না। তবে অন্য কোনো কারণে যেমন,ইসরায়েলি পণ্য ইত্যাদি কারণে যদি বয়কট হয়, তাহলে যথাসম্ভব ক্রয় না করার চেষ্টা করবে। যদি ক্রয় করা ব্যতিত বিকল্প কোনো রাস্তা না থাকে, তাহলে ক্রয় করা যাবর।।,


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...