আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
319 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (146 points)
আসসালামুআলাইকুম।


১.আমার নামে বেশ কিছু স্বর্ণ আছে আমার বাবার বাড়ি থেকে যা বিভিন্ন সময়ে কেনা। ওগুলোর যাকাত এতদিন মা বাবা দিতেন। এগুলোর নির্দিষ্ট যাকাত বর্ষ জানা নেই। এখন বিয়ের পর আমি আর কিছু স্বর্ণ আর দেন মোহর বাবদ পাই গত বছর জুলাই মাসে, যেগুলোর যাকাত বর্ষ আমার জানা আছে। এখন আমার বিয়ে তে আর কিছু টাকা উঠেছে এই ফেব্রুয়ারী মাসে হাদিয় স্বরুপ, ওগুলোর যাকাত বর্ষ পূরণ হয়নি। এখন আমি যাকাত বর্ষ কিভাবে ক্যালকুলেট করব? আমার ইনকাম নেই আপাতত। তাই এই টাকা থেকেই আমাকে যাকাত দিতে হবে। এখন যাকাত বর্ষ যেটা জানা আছে দেন মোহর পাওয়ার দিবস টি, ওইটাকে যাকাত বর্ষ ধরে হিসাব করলে হবে?
২.আর যে টাকা হাদিইয়া পেয়েছি তার যাকাত বর্ষ এখনো এক বছর প্রায় বাকি। ওটা হয়তো নেক্সট কো মাস এর মধ্যে ফার্নিচার ইত্যাদি কেনায় খরচ হয়ে যাবে। তাহলে কি এই জুলাই মাসে আমাকে এই হাদি ইয়ার টাকার ও যাকাত আদায় করতে হবে? নাকি পরবর্তী বছর ফেব্রুয়ারি তে এই হাদিয়ার টাকার এক বছর হলে যাকাত আদায় করলে হবে এই টাকার আলাদা ভাবে? দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার কতটুকু স্বর্ণ ছিলো, সেটা আপনি উল্লেখ করেননি। যেহেতু আপনার বাবা মা যাকাত দিতেন, কাজেই বুঝা গেল, বিয়ের পূর্বেও আপনার উপর যাকাত ফরয ছিলো। এখনো যদি আপনার নিকট নেসাব পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে টাকার বর্ষ পূর্ণ হওয়া আবশ্যকীয় নয়। বরং আপনার নেসাব পরিমাণ স্বর্ণের বিক্রয়মূল্যর ২.৫% এবং নগদ টাকার ২.৫% যাকাত আপনাকে দিতে হবে।

আর যদি আপনার নেসাব পরিমাণ স্বর্ণ না থাকে, তাহলে টাকার বৎসর যখন পূর্ণ হবে,  তখন যাকাত আপনাকে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (146 points)
উস্তাদ আমি বলতে চেয়েছি যে যাকাত ফরজ হলেও, যেহেতু বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বর্ণ টাকা আমি পেয়েছি এদের পৃথক পৃথক ভাবে  যাকাত বর্ষ পূর্ণ হলে যাকাত আদায় করতে হবে কিনা?  নাকি সব টাকা স্বর্ণের উপর এখুনি যাকাত আদায় করতে হবে.প্রতিবছর এর কথা বলছি। 
by (814,710 points)
নেসাব পরিমাণ মালিক হওয়ার পর বৎসর থেকে বৎসর পর্যন্ত আপনি যাকাত হিসেব করবেন। বৎসরের মধ্যখানে যা অর্জিত হবে, বৎসর শেষে সেগুলোরও যাকাত আপনাকে দিতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...