আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
244 views
in পবিত্রতা (Purity) by (46 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম

ওয়াশিং মেশিনে চারবার ধোয়ার পরও যদি কাপড়ে হালকা খুবই সামান্য মযীর দাগ থাকে তাহলে কি ওই কাপড়সহ মেশিনের অন্যান্য কাপড় নাপাক হয়ে যাবে? যদিও আমি নিশ্চিত না মযীর দাগ কিনা অথবা কাপড় ধোয়ার আগের দাগ নাকি পরের দাগ। তবে কাপড় ধোয়ার আগেই দাগ লেগেছিল এবং মযীরই দাগ ছিল বলে মনে পড়ে।
উল্লেখ্য, চারবার ধোয়ার মধ্যে প্রত্যেকবার ধোয়ার পরেই ওয়াশিং মেশিন ভালোভাবে পানি নিংড়িয়ে বা শুষে নেয় অর্থাৎ এমন ভাবে শুষে নেই যে নিংড়ালে পানি পড়বে না।

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির উপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে। 

এর সহজ পদ্ধতি এই যে, কাপড় মেশিনে রেখে পরিমাণ মতো পানি ও সাবান দিয়ে মেশিন চালু করবে। কাপড় ধোয়া হয়ে গেলে সমস্ত পানি ছেড়ে দিবে। অতঃপর আবার নতুন পানি দিয়ে মেশিন চালু করবে এবং ওয়াশ হওয়ার পর পানি ছেড়ে দিবে। এভাবে পরপর তিনবার নতুন পানি দিয়ে কাপড় ধৌত করতে হবে এবং প্রতিবার পানি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। [রদ্দুল মুহতার ১/৩৩০; আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৭১; কিতাবুন নাওয়াযিল ৩/৩৯; ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৮২]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6638

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াশিং মেশিনে উপরের নির্ধারিত নিয়মে কাপড় ধৌত করার পরও যদি হালকা মযীর দাগ থাকে, তাহলে এতেকরে ঐ কাপড় সহ মেশিনের অন্যান্য কাপড় নাপাক হবে না। বরং পাকই হবে। তবে দৃশ্যমান নাপাকি থাকলে , তখন কাপড় নাপক থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (46 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম 

উত্তরে বলা হয়েছে " দৃশ্যমান নাপাকি থাকলে , তখন কাপড় নাপক থাকবে।"

যেহেতু উপরোক্ত উত্তরে বর্ণনাকৃত নিয়মে ৩ বারের জায়গায়  ৪ বার ডিটারজেন্ট সহ ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে এবং এরপরও যেটা ছিল তা মজির দাগ বলেই মনে হচ্ছে। তাহলে কি এই দাগ দৃশ্যমান নাপাক এর মধ্যে পড়বে? অর্থাৎ সব কাপড় কি নাপাক হয়ে যাবে নাকি পাক থাকবে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...