আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
229 views
in সাওম (Fasting) by (13 points)
১।ওযু করার পর নাকের ভিতরে কিছুটা মুছে নিয়েছিলাম।তা সত্ত্বেও মনে হয় কিছুটা পানি থেকে গেছিল।কারণ নামাজ শেষ করে যখন নাকে টানলাম মনে হল নাকের একবারে গভীরে পানির মত লাগ্লো(এমনিতে নাকে পানি টানলে যেমন লাগে তেমন).এখন রোজা কি ভেঙে যাবে?

২।আমাদের এলাকায় বাজারে অনেক সময় কিছু মেথর/মুচার মহিলাদের দেখি কচু/লতি ইত্যাদি বিক্রি করে।হতে পারে তারা এগুলো অন্য কারো ক্ষেত থেকে তুলে আনে।যদি আসলেই এরকম টি হয় তাহলে এগুলো কেনা জায়েজ হবে?

1 Answer

0 votes
by (92,400 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/22513/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,

ওজুতে মাদমাদাহ তথা গড়গড়া করে কুলি করা ও ইস্তেনশাক্ব তথা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো সুন্নত । তবে রোজাদারের জন্য নয়। হাদীস শরীফে এসেছে-

عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ، قَالَ " أَسْبِغِ الْوُضُوءَ وَبَالِغْ فِي الاِسْتِنْشَاقِ إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا "

লাকীত ইবনু সাবরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে ওজু সম্পর্কে বলুন। তিনি বললেনঃ পূর্ণরূপে উযূ করবে, আর তুমি যদি রোযাদার না হও তাহলে উত্তমরূপে নাকে পানি পৌছাবে।

,

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে রয়েছে-

وَالْمُبَالَغَةُ فِيهِمَا سُنَّةٌ أَيْضًا. كَذَا فِي الْكَافِي وَشَرْحِ الطَّحَاوِيِّ إلَّا أَنْ يَكُونَ صَائِمًا. كَذَا فِي التَّتَارْخَانِيَّة

ভালভাবে গড়গড়া করে কুলি করা, ও ভালভাবে নাকে পানি পৌঁছানো সুন্নত।তবে রোযাদারদের জন্য সুন্নত নয়। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৮)

সুতরাং যদি কোন রোজাদারের  রোজার কথা স্মরণ থাকা অবস্থায় গড়গড়া কুলি করতে গিয়ে পেটে পানি চলে যায় তাহলে তার রোযা ভেঙ্গে যাবে। এটা নফল রোজার ক্ষেত্রেও।

,

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে রয়েছে-

تمضمض أو استنشق فدخل الماء  جوفه إن كان ذاكرا لصومه فسد صومه وعليه القضاء

কেউ যদি গড়গড়া কুলি অথবা নাকে পানি দিতে গিয়ে পানি পেটের ভিতরে চলে যাই এবং সে রোজাদার তার এ কথা স্মরণ থাকে তাহলে তার রোযা ভেঙ্গে যাবে এবং তার উপরে কাযা করা ওয়াজিব হবে। ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৬৫

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

,

১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি নিশ্চত না যে, আপনার নাক দিয়ে গলার ভিতরে পানি চলে গিয়েছে। তাই শুধু সন্দেহের কারণে প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোজা ভাঙ্গবে না ইনশাআল্লাহ।

,

২. সন্দেহ হলে এসব ক্রয় করা থেকে বিরত থাকাই উত্তম। আর যদি এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে, অন্যের জায়গা মালিকের অনুমতি ছাড়াই তুলে নিয়ে এসেছে তাহলে তা ক্রয় করা জায়েজ হবে না।

(তবে কিছু কিছু সবজির ক্ষেত্রে মালিকের অনুমতি বা মনো সমর্থন থাকে। যেগুলো চাষাবাদ করা ছাড়াই জমিনে উৎপন্ন হয়ে থাকে। এগুলো অন্য কেউ তুলে বিক্রয় করাতে মালিকের কোনো সমস্যা নেই বা নিষেধাজ্ঞা থাকে না।)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 164 views
0 votes
1 answer 384 views
0 votes
1 answer 487 views
0 votes
1 answer 383 views
0 votes
1 answer 222 views
0 votes
1 answer 378 views
...