আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in পবিত্রতা (Purity) by (8 points)
আসসালামু আলাইকুম।
১লনাপাক শুকনো রশিতে(চেক করিনি,তবে রশি শুকনো হবারই প্রবল ধারণা) জায়নামাজ যথাসম্ভব চিপে ধুয়ে রাখার পর বৃষ্টি হওয়ায় সেই জায়নামাজ আবার ভিজে গেছে।যেহেতু রশি নাপাক তাহলে কি বৃষ্টির ফলে উক্ত জায়নামাজও নাপাক হয়ে গেছে?

২)পারটেক্স বা কাঠ যেকোনো শক্ত জিনিস যা চিপা যায়না সেগুলো নাপাক হলে তিনবার ভেজা কাপড় দিয়ে মুছলে কি পাক হয়ে যাবে?প্রত্যেকবার যদি না শুকাই আর পরপর ভেজা অবস্থাতেই তিনবার মুছে ফেলি তাহলে পাক হবে না?নাকি শুকানোই লাগবে?

৩)কেউ যদি বাজে অভ্যাসবশত(মেয়েরা)তাদের মাথার চুল টেনে টেনে ছিড়ে এতে কি গুনাহ হবে?মাথার ত্বক নরম হওয়ায় চুল সহজেই উঠে আসে টান দিলে।চুল,ব্রু,চোখের পাপড়ি এভাবে টেনে টেনে ছেড়া কি গুনাহ?কালো চুলই।

৪)আর সাদা চুলে মেহেদী দেয়া যাবে বা কালো ব্যতীত ব্রাউন বা অন্য কালার দেয়া যাবে?যেগুলো চুলকায় সাদা চুল সেগুলো কি তুলা যাবে মাথা থেকে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)

الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ 
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত জায়নামাজে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া না গেলে অথবা সেই রশি যদি এতোটা ভিজে না যায়, যেটা চিপলে পানি পড়বে,সেক্ষেত্রে আপনি জায়নামাজটিকে পাক হিসেবেই ধরবেন।
এমতাবস্থায় সেই জায়নামাজটিকে পুনরায় পাক করতে হবেনা।

আর যদি সেই জায়নামাজে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া যায়,অথবা রশি এতোটা ভিজে যায় যে চিপলে পানি পড়বে,তাহলে সেই জায়নামাজটিকে নাপাক হিসেবে ধরবেন।
সেই জায়নামাজটি পুনরায় পাক করতে হবে। 

হ্যাঁ যদি এতোটা মুষলধারে বৃষ্টি হয় যে রশি জায়নামাজ সব ভালোভাবে ধুয়ে যায়, সেক্ষেত্রে জায়নামাজ রশি সব পাক হয়ে যাবে,কোনোটিই আর পাক করতে হবেনা।

আরো জানুনঃ

(০২)
প্রশ্নের বিবরন মতে পাক হয়ে যাবে।
তবে ভেজা কাপড়টি প্রত্যেকবার আলাদা পাক পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে।

(০৩)
হ্যাঁ, এতে গুনাহ হবে।
এ ধরনের কাজ জায়েজ নেই।

আরো জানুনঃ- 

(০৪)
বয়সের কারনে চুল সাদা হয়ে গেলে সেক্ষেত্রে  সাদা চুল তুলে ফেলা যাবেনা।
এতে কালো ব্যাতিত অন্য যেকোনো কালারের হোক মেহেদী দেয়া যাবে।

সাদা চুল তুলে ফেলা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- https://ifatwa.info/87145/


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 468 views
...