আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
468 views
in পবিত্রতা (Purity) by (6 points)
আমি নাপাক কাপড় সহিহভাবে ধুয়ে একটি পবিত্র স্থানে রেখে দেই। আমার অজান্তে আমার মা সেই ধৌত করা কাপড় একটি রশির উপর ঝুলিয়ে দেন যেই রশিতে পূর্বে নাপাক কাপড় শুকানো হয়েছে । আমার প্রশ্নঃ

১) ভেজা নাপাক কাপড় শুকানোর জন্য কি রশি নাপাক হয়ে গেছে?
২) এবং সেই রশিতে এখন ভেজা পাক কাপড় ঝুলানোর ফলে কি পাক কাপড় গুলো নাপাক হবে? এক্ষেত্রে কি পুনরায় ধৌত করতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)

الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ 
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(১-২)
প্রশ্নে উল্লেখিত পাক কাপড়ে নাপাকির চিন্হ বা গন্ধ পাওয়া না গেলে অথবা সেই রশি যদি এতোটা ভিজে না যায়, যেটা চিপলে পানি পড়বে,সেক্ষেত্রে আপনি কাপড়টিকে পাক হিসেবেই ধরবেন।
এমতাবস্থায় সেই কাপড়টিকে পুনরায় পাক করতে হবেনা।

আর যদি কাপড়ে নাপাকির চিন্হ বা গন্ধ পাওয়া যায়,অথবা রশি এতোটা ভিজে যায় যে চিপলে পানি পড়বে,তাহলে সেই কাপটিকে নাপাক হিসেবে ধরবেন।
সেই কাপড়টি পুনরায় পাক করতে হবে। 

আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
রশিটি প্লাস্টিকের তৈরি । কোনো পানি শোষণ করবে না । এক্ষেত্রে কী হুকুম?
by (770,460 points)
আপনার কাপড়ে নাপাকির কোন গন্ধ বা চিহ্ন পেলে সেক্ষেত্রে আপনি আপনার কাপড়কে নাপাক হিসেবে গন্য করবেন।
অন্যথায় আপনি উল্লেখিত ছুরতে আপনার কাপড় পাক হিসেবে ধরবেন।
by
দড়িটি নাপাক পানি দ্বারা নাপাক হয়েছিল। কাজেই সেখানে গন্ধ বা চিহ্ন নেই। তাহলে কি আমার উক্ত কাপড় পাক?
by (770,460 points)
আপনার পাক কাপড়ে নাপাকির কোন গন্ধ বা চিহ্ন পেলে সেক্ষেত্রে আপনি আপনার কাপড়কে নাপাক হিসেবে গন্য করবেন।
অন্যথায় আপনি উল্লেখিত ছুরতে আপনার কাপড় পাক হিসেবে ধরবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...