আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
125 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম উস্তাজ। আমার দুটি প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন।
১।আমি এখন থেকে দুই বছর আগে লুকিয়ে বিয়ে করি। এই কথা মেয়ের মা জানে শুধুমাত্র। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমার পরিবারে বিষয়টি জানানো হয়নি। বিয়ের সময় আমার আহলিয়ার ভরণপোষণের খরচ দেয়ার মত সামর্থ্য ছিল না। এজন্য তাকে বলা ছিল আমি ভরণপোষণ দিতে পারব না। উনি সেটা মেনে নিয়েছিল। এখন আমার ভরণপোষণ দেয়ার সামর্থ্য আছে। যদিও। এখনো সে বাড়ি থেকেই টাকা নেয়। এবং আমার কাছ থেকে দাবি করেনি। এমতাবস্থায় আমি কি তার ভরণপোষণ না দিলে গুনাহগার হব?

২।আমার চাচাতো বোন ও মারা গেছে
প্রায় ২বছর হইল। ও আমার সমবয়সী ছিল। ওকে আমি প্রায়ই সপ্নে দেখি।  একদিন সপ্নে দেখলাম ও মারা গেছে গোসল দিচ্ছে।
গতকাল সপ্নে দেখলাম ও মারা গেছে কাফনের কাফন করানো অবস্থায় সুয়ে আছে পুরা শরীর  সাদা কাপড়ে ঢাকা ছিলো শুধু মুখ টা বের করা ছিলো। আমি ওর পাশে বসে কান্না করতেছিলাম।
উস্তাদ এই সপ্নের কি ব্যাখ্যা হবে উস্তাদ?
আমি প্রায়ই এমন সপ্ন দেখি এবং আমার অনেক ভয় লাগে। আমার কি করা উচিত?
সপ্নটার ব্যাখ্যা দিয়েন উস্তাদ
জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হাকীম ইবনু মু‘আবিয়াহ আল-কুশাইরী (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত।
وعَنْ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : " قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ ؟ قَالَ : ( أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ ، وَلَا تَضْرِبْ الْوَجْهَ ، وَلَا تُقَبِّحْ ، وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ) 
তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল! আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেনঃ তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে। তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে। তার মুখমন্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে।(আবু দাউদ-২১৪২,ইবনে মা'জা-১৮৫০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/14190

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর ভরণপোষণ স্বামীর উপর ওয়াজিব। স্ত্রী যদি নিজ ভরণপোষণের হক স্বামীকে মাফ করে দেয়, তাহলে স্বামী গোনাহগার হবে না। সামর্থ্য না থাকাবস্থায় আপনি ভরণপোষণের ব্যাপারে স্ত্রীর কাছ থেকে মাফ চেয়েছিলেন। এখন যেহেতু আপনার ভরণপোষণের সামর্থ্য হয়েছে, তাই আপনি স্ত্রীকে আবার জিজ্ঞাসা করবেন। যদি সে না নেয়, তাহলে আপনার কোনো গোনাহ হবে না।

(২) এটা মনের কল্পনাপ্রসূত স্বপ্ন। যাইহোক, আপনি তার জন্য ঈসালে সওয়াব করবেন। তার নামে দান সদকাহ করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...