আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)
reshown by
আগের প্রশ্নের সেলুন ওয়ালার ব্যাপারে

১।আমার যতটুকু মনে আছে সেলুন ওয়ালা রাসুলুল্লাহ সাঃ কে গালি দেয় নি সে যদি দিতো আমিই তো প্রতিবাদ করতাম হয়তো । শাতিম ছিলো অন্য একজন সেলুন ওয়ালার আত্মীয়  হয় বা পরিচিত কেউ বা এক গ্রামের মনে হয় এজন্য বলছে যে  সেলুন ওয়ালা পরিস্থিতি ঠান্ডা হলে নিয়ে আসবে কারন জুলাই আগষ্ট  অভ্যুথানের কিছুদিন পরে মনে হয় বলছে তখন আওয়ামী লীগ নাই। এটাতো প্রায় ৮- ৯ মাস আগের ঘটনা সেলুনে  কারা ছিলো ঐসময় মনে নাই। এখন যদি তার কাছে যাই এ ব্যাপার নিয়ে কথা বলতে যদি অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয় আবার সম্ভাবনা থেকে যায় কারন যদি কেউ শুনে রাসুলুল্লাহ সাঃ কে নিয়ে তাহলে পরিবেশ শান্ত রাখা কঠিন হতে পারে। এখন আমি কি করবো এমনিতেই তার সেলুনে আর যাই না  এটাই যথেষ্ট হবে নাকি এখন কি আমি মুরব্বিদের নিয়ে তার সাথে কথা বলতে যাবো নাকি যাবো না?
★ না গেলে তাকে বুঝাইতে  গোনাহ হবে কি ইমানে সমস্যা হবে কি রাসুল সাঃ উনার শানে বেয়াদবি হবে কি মহব্বতে সমস্যা হবে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।(সূরা আনআম-৬৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আর ঐ সেলুনে যাবেন না। যেহেতু বিষয়টা গত হয়ে গিয়েছে, তাই এ বিষয়ে আর কোনো কথা বাড়াবেন না। বিষয়টিকে এখানেই ভুলে যান। তাকে বুঝাতে না গেলে আপনার কোনো গোনাহ হবে না। এবং এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতেও কোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...