আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
241 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (31 points)
আসসালামু আলাইকুম। আমার টেলিগ্রাম ইউজারনেম একজনের কাছে বিক্রয় করতে চাচ্ছি। সে এটার মূল্য ক্রিপ্টোকারেন্সি দিয়ে আমাকে দিবে। তারপর আমি সেটা টাকায় রূপান্তর করব। এটা কি হালাল হবে? উল্লেখ্য, উক্ত ব্যক্তি নামটা কিনে একটি ক্রিপ্টো প্রজেক্টে ব্যবহার করবেন। উনার দেশে ক্রিপ্টো অবৈধ নয়।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিটকয়েন জাতীয় সকল প্রকার ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হল,এ জতীয় কারেন্সিরর ক্রয়-বিক্রয় লেনদেন সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1710

হারাম কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/92143

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কিপ্টোকারেন্সিকে মুদ্রা হিসেবে প্রচলন করা এবং এর প্রসার প্রচার করা কখনো বৈধ হবে না। তবে যদি এটাকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়, এবং কেউ টাকা দিয়ে এটাকে কিনে নেয়, অথবা কেউ কোনো কাজের বিনিময় কিপ্টোকারেন্সি দ্বারা গ্রহণ করে তারপর সেটাকে মুদ্রায় পরিবর্তন করে নেয়, তাহলে তখন সেটা নাজায়েয হচ্ছে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (31 points)
আচ্ছা, তাহলে ক্রিপ্টোকারেন্সি কেনা বা বেচা জায়েজ না। কিন্তু আমার ইউজারনেম (বা যেকোন পণ্য) বিক্রয় করে ক্রিপ্টোকারেন্সিতে বিনিময় নিয়ে তারপর টাকায় রূপান্তর করা হলে জায়েজ হবে। আমি কি ঠিক বুঝেছি?
by (814,710 points)
জ্বী, বিনিময় হিসেবে গ্রহণ করে তারপর তা টাকায় রূপান্তর করতে পারবেন।
by (3 points)
বিষয়টি বুঝে আসেনি, বিটকয়েন জাতীয় সকল ভার্চুয়াল কারেন্সি যদি অবৈধ হয় সেটাকেই আবার মাল হিসাবে ধরলে জায়েজ হবে। দুটো বিপরীতমুখী বিষয় হয়ে যাচ্ছে না? 
একটু বিস্তারিত বললে উপকৃত হবো।
জাযাকাল্লাহু আহসানাল জাযা
by (814,710 points)
মুদ্রা হিসেবে  এর প্রচলন করা জায়েয নয়। এবং সাধারণত এর ব্যবহার ও জায়েয নয়। তবে কোথাও কাজ করার পর যদি কাজের বিনিময় বিটকয়েন দ্বারা দিয়ে দেয়, তাহলে  এটা বিক্রি করে ডলারে রূপান্তর করে টাকায় নিয়ে আসতে পারবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...