আসসালামু আলাইকুম।
কয়েকদিন যাবৎ আমি রাতে ঘুমোলে ভয়ংকর স্বপ্ন দেখতে পেয়ে আৎকে উঠি,প্রায় সপ্তাহখানিক হয়েছে। এর আগে কয়েক মাসের ব্যবধানে এমন কিছু হতো।
আমি ছোট থেকেই মাঝেমধ্যেই স্বপ্নে দেখতাম,আমার মধ্যে জ্বিন ঢুকে যাচ্ছে, আমি আয়াতুল কুরসি আর তাওবা স্বপ্নেই পড়তাম আর তখন মনে হতো যেটা ঢুকেছে ঐটা আমলের পর বের হতে হতেও বের হচ্ছিল না। সেই যে,কিছু আটকে থাকলে বের হতে নিয়ে বের না হওয়ার যেই অনুভূতি,সেটি বাস্তবের মতো মনে হতো এবং ঘুম ভাঙলে আমার শ্বাস-প্রশ্বাস খুব ঘন হত, হাঁপিয়ে উঠতাম এবং শরীরে ভার অনুভব করতাম। এরপর রুম থেকে আম্মুর কাছে চলে যেতাম,আম্মু দোয়া পড়ে ফু দিয়ে পাশেই রাখতেন এবং অভয় দিতেন।
কিন্তু কয়েক মাস আগে,২সপ্তাহ টানা এমনসব অদ্ভুত ঘটনা হতো যা আমাকে হতাশা এবং আতঙ্কে ফেলে দিতো, এমনকি একদিন আমি কান্না কান্না ভাব এ চলে গিয়েছিলাম। আমি বারবার ভাবছিলাম কেন আমার কান্না আসছে,কিন্তু উত্তর পাচ্ছিলামনা।লাইট জ্বালিয়ে ঘুমোতাম ভয়ে। এরপর সেই দিন ও রাতগুলো তে যখনই মনে পড়তো ৪ কুল ও আয়াতুল কুরসি পড়তাম। অবশ্য আমি ভুলে গেলেই সমস্যা টা বেশি হয়।
এরপর, অনেকদিন পর এখন আমার আরও সমস্যা মনে হচ্ছে। কাল রাতও জাগ্রত অবস্থায় কিছু আছে আশেপাশে, এমন হ্যালুসিনেশন হচ্ছিল। ১সপ্তাহ যাবৎ আমি রাতে ভয় পাচ্ছি, শুধু জ্বিনজনিত সেই স্বপ্ন ই নয়,আরও বিপদাপদ ও সম্মানহানি জনিত,আমাকে পরিবার কোনো ভুল না করা বিষয়েও অবিশ্বাস করছে স্বপ্ন দেখতাম। এগুলো দেখি যখন আমল করে ঘুমাই। যেদিন আমি আমল করে ঘুমাই,ঘুম শেষে অনুভূত হয় যে,অনেক কিছু ঘটতে নিয়েও হয়তো আমার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু শরীর ভার অনুভব করতাম। জাগ্রত অবস্থায় কোনো সমস্যা হয়না আলহামদুলিল্লাহ, তবে দিনে ঘুমোলেও বিপদাপদ জনিত এমন স্বপ্ন দেখি যে,আমার আতঙ্কে ঘুম ভঙে, মাথা ভার হয়ে যায়,বুকে ব্যথা হয় এবং কিছু সময় যাবৎ আমার খুব নিস্তেজ লাগে।
এমনকি আমার অনুভব হচ্ছে আমার স্মৃতিশক্তিও আগের মতো তুখোর নেই।
কোনো কিছু মেমোরাইজ করতে অনেক সময় লেগে যায়,এমনকি মনোযোগ কয়েক মিনিটের বেশি রাখতে পারিনা। যেখানে ১০ বছর পুরনো ঘটা কাহিনী মনে রাখতে পারতাম এখন কাল কী কী ঘটলো মনে করতে পারিনা। এগুলোকে আমি স্বাভাবিক নিয়েছিলাম। কিন্তু,আপত্তি ঘটে আমার ইয়ার ফাইনাল ১ম পরীক্ষায় যখন আমার প্রতিটি প্রশ্ন চেনা এবং উত্তরগুলো ও লিখে লিখে মুখস্থ করা,কিন্তু আমি একটুও মনে করতে পারছিলামনা, আমি তাকাতেই পারছিলামনা মাথা ব্যথায়। ২য় পরীক্ষায় এমন হলে কী করবো আল্লাহ ভালো জানেন। সেই পরীক্ষায় কিছুই মনে করতে না পেরে কোনোমতে পরীক্ষা শেষ করলাম।আল্লাহ ভালো জানেন, আমার কী হবে!
এতোদিনের পড়াশোনায় কখনো এমন হয়নি।
মাঝেমধ্যে মনে হয়,নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, তখন হতাশা সৃষ্টি হয়।
১ম প্রশ্ন: ১ম ঘটনার কারণ কী হতে পারে? এবং আমি কি শুধু হেফাজতের আমলগুলোই করে যাবো?
২য়: মনোযোগ এর এই সমস্যার কারণ কী হতে পারে?
স্বাভাবিক অসুস্থতা? এছাড়া কী করা উচিত বা উচিত নয় আমার?
৩য়: আরও দ্বীন কে আকড়ে ধরে কীভাবে নিজের জীবনে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলতা আনতে পারি?
জানালে উপকৃত হবো ইন্ শা আল্লাহ