আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
88 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম।
কয়েকদিন যাবৎ আমি রাতে ঘুমোলে ভয়ংকর স্বপ্ন দেখতে পেয়ে আৎকে উঠি,প্রায় সপ্তাহখানিক হয়েছে। এর আগে কয়েক মাসের ব্যবধানে এমন কিছু হতো।

আমি ছোট থেকেই মাঝেমধ্যেই স্বপ্নে দেখতাম,আমার মধ্যে জ্বিন ঢুকে যাচ্ছে, আমি আয়াতুল কুরসি আর তাওবা স্বপ্নেই পড়তাম আর তখন মনে হতো যেটা ঢুকেছে ঐটা আমলের পর বের হতে হতেও বের হচ্ছিল না। সেই যে,কিছু আটকে থাকলে বের হতে নিয়ে বের না হওয়ার যেই অনুভূতি,সেটি বাস্তবের মতো মনে হতো এবং ঘুম ভাঙলে  আমার শ্বাস-প্রশ্বাস খুব ঘন হত, হাঁপিয়ে উঠতাম  এবং শরীরে ভার অনুভব করতাম। এরপর রুম থেকে আম্মুর কাছে চলে যেতাম,আম্মু দোয়া পড়ে ফু দিয়ে পাশেই রাখতেন এবং অভয় দিতেন।

কিন্তু কয়েক মাস আগে,২সপ্তাহ টানা এমনসব অদ্ভুত ঘটনা হতো যা আমাকে হতাশা এবং আতঙ্কে ফেলে দিতো, এমনকি একদিন আমি কান্না কান্না ভাব এ চলে গিয়েছিলাম। আমি বারবার ভাবছিলাম কেন আমার কান্না আসছে,কিন্তু উত্তর পাচ্ছিলামনা।লাইট জ্বালিয়ে ঘুমোতাম ভয়ে। এরপর সেই দিন ও রাতগুলো তে  যখনই মনে পড়তো ৪ কুল ও আয়াতুল কুরসি পড়তাম। অবশ্য আমি ভুলে গেলেই সমস্যা টা বেশি হয়।

 এরপর, অনেকদিন পর এখন আমার আরও সমস্যা মনে হচ্ছে।  কাল রাতও জাগ্রত অবস্থায় কিছু আছে আশেপাশে, এমন হ্যালুসিনেশন হচ্ছিল। ১সপ্তাহ যাবৎ আমি রাতে ভয় পাচ্ছি, শুধু জ্বিনজনিত সেই স্বপ্ন ই নয়,আরও বিপদাপদ ও সম্মানহানি জনিত,আমাকে পরিবার কোনো ভুল না করা বিষয়েও অবিশ্বাস করছে স্বপ্ন দেখতাম। এগুলো দেখি যখন আমল করে ঘুমাই। যেদিন আমি আমল করে ঘুমাই,ঘুম শেষে অনুভূত হয় যে,অনেক কিছু ঘটতে নিয়েও হয়তো আমার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু শরীর ভার অনুভব করতাম।  জাগ্রত অবস্থায় কোনো সমস্যা হয়না আলহামদুলিল্লাহ, তবে দিনে ঘুমোলেও বিপদাপদ জনিত এমন স্বপ্ন দেখি যে,আমার আতঙ্কে ঘুম ভঙে, মাথা ভার হয়ে যায়,বুকে ব্যথা হয় এবং কিছু সময় যাবৎ আমার খুব নিস্তেজ লাগে।

 এমনকি আমার অনুভব হচ্ছে আমার স্মৃতিশক্তিও আগের মতো তুখোর নেই।

কোনো কিছু মেমোরাইজ করতে অনেক সময় লেগে যায়,এমনকি মনোযোগ কয়েক মিনিটের বেশি রাখতে পারিনা। যেখানে ১০ বছর পুরনো ঘটা কাহিনী মনে রাখতে পারতাম এখন কাল কী কী ঘটলো মনে করতে পারিনা। এগুলোকে আমি স্বাভাবিক নিয়েছিলাম। কিন্তু,আপত্তি ঘটে আমার  ইয়ার ফাইনাল ১ম পরীক্ষায় যখন আমার প্রতিটি প্রশ্ন চেনা এবং উত্তরগুলো ও লিখে লিখে মুখস্থ করা,কিন্তু আমি একটুও মনে করতে পারছিলামনা, আমি তাকাতেই পারছিলামনা মাথা ব্যথায়। ২য় পরীক্ষায় এমন হলে কী করবো আল্লাহ ভালো জানেন। সেই পরীক্ষায় কিছুই মনে করতে না পেরে কোনোমতে পরীক্ষা শেষ করলাম।আল্লাহ ভালো জানেন, আমার কী হবে!
এতোদিনের পড়াশোনায় কখনো এমন হয়নি।

মাঝেমধ্যে মনে হয়,নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, তখন হতাশা সৃষ্টি হয়।

১ম প্রশ্ন: ১ম ঘটনার কারণ কী হতে পারে? এবং আমি কি শুধু হেফাজতের আমলগুলোই করে যাবো?

২য়: মনোযোগ এর এই সমস্যার কারণ কী হতে পারে?
স্বাভাবিক অসুস্থতা?  এছাড়া কী করা উচিত বা উচিত নয় আমার?


৩য়: আরও দ্বীন কে আকড়ে ধরে কীভাবে নিজের জীবনে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলতা আনতে পারি?


জানালে উপকৃত হবো ইন্ শা আল্লাহ

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনাকে শয়তান ভয় দেখাচ্ছে। আপনি রুকইয়াহ করে ঘুমাবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...