আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
124 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আস সালামু আলাইকুম ,
আমার বিয়ের তারিখ: ০৮ নভেম্বর, ২০২৪

আমার স্ত্রী বিয়েতে পুরো সম্মতি থাকলেও বিয়ের পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। আমাকে সহ্য করতে পারে না এবং সংসার করবে না বলে জানায়। কিন্তু তার হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া অস্বাভাবিক আচরণ এর জন্য আমরা ডিভোর্স চাইলে এতে  দ্বিমত পোষণ করি। বিয়ের ৪০ দিন পর অর্থাৎ ১৭ ডিসেম্বর সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং ১৯ ডিসেম্বর আদালত নোটিশের মাধ্যমে একই সাথে তিন তালাকের নোটিশ দেয় যা কি না তিনমাস পর [২৬ মার্চ, ২০২৫] আমার হাতে পৌছে। এই তিনমাস আমার সাথে তার আর যোগাযোগ হয় নি। এরপর আমি সেই ডিভোর্স পেপারের খামের উপর সাইন করে পোস্ট পিয়নের কাছ থেকে রিসিভ করি ।
এর ১০ দিন পর অর্থাৎ ০৪ এপ্রিল ২০২৫ সে তার আগে সম্পর্ক থাকা প্রেমিক কে বিয়ে করে ।
বি:দ্র: আমাদের বিয়ের কাবিন নামা ১৮ নং কলামে স্ত্রী তালাকের অনুমতি দেয়া হয় নি।

এখন আমার জানার বিষয় হচ্ছে:

১. তাদের এই বিয়ে কি বৈধ হয়েছে?

২. যদিও আমি প্রথমে অনুমতি দেই নি অথচ পরবর্তীতে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি।

ডিভোর্স পেপারে সাইন করে দিলে কি পুরো নিয়ত করতে হবে নাকি নিয়ত ছাড়াই তালাক কার্যকর হয়ে যাবে।

1 Answer

0 votes
by (806,910 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية،1/379, المحيط البرهانى،-4/486، تاتارخانية، -3/380)
ভাবার্থ- প্রত্যেক ঐ তালাকনামা যা স্বামী লিখেনি,স্বামী অস্বীকার করলে কোনো তালাকই পতিত হবে না।

সারমর্মঃ- স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমোদন ব্যতিত স্ত্রী কখনো তালাকের অধিকার পাবে না। স্বামীকে সরাসরি জিজ্ঞাসা না করে কাজী নিজ পক্ষ্য থেকে যদি ১৮ নং কলামে স্ত্রীকে অধিকার দিয়ে দেয়, তাহলে স্ত্রী তালাকের অধিকার পাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/52353


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাক প্রদান একমাত্র স্বামীর অধিকার। স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমোদন ব্যতিত স্ত্রী কখনো তালাক দিতে পারেনা। যদি আপনি আপনার স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকেন, কাবিন নামায় এমনি এমনি স্ত্রী লিখিয়ে নেয় অথবা কাজী সাহেব নিজ পক্ষ থেকে এমনি এমনি লিখে দেন, তাহলে স্ত্রী কখনো (দিয়ানাতান) তালাকের অধিকার পাবে না। এমতাবস্থায় স্ত্রী তালাক দিলে সেই তালাক কার্যকর হবে না।




সুতরাং 
(১) আপনার স্ত্রী যে আরেক বিয়ে করেছে, সেই বিয়ে বৈধ হয় নাই। 

(২) ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন। ভিভোর্স পেপারে কি লিখা ছিলো। যদি তালাকের আবেদন থাকে, এবং আপনি দস্তখত করেন, তাহলে স্ত্রী তালাকের অধিকার পাবে। কিন্তু যদি সেখানে লিখা থাকে, স্ত্রী আপনাকে তালাক দিচ্ছে বা স্ত্রী বিনা অনুমতিতে নিজের উপর তালাক নিচ্ছে,  তাহলে এমতাবস্থায় তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...