আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
114 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আমার বাবা মা নেই..আমরা ৮ ভাইবোন.. আমার এক ভাইয়ের অনেক টাকা ঋণ..সেটা সুদের ঋণ...আমাদের বাড়ি ছাড়া  আর কোনো জমি বা সম্পদ নাই..এখন এত ঋণ পরিশোধ করা কষ্টসাধ্য.. এত টাকা ঋণ জন্য কেউ নতুন করে টাকা ধার ও দিতে চায়না. আমার আরও এক ভাইয়ের ও আছে কিন্তু তনেক বেশি না..দু একজন ছাড়া বাকি ভাইবোন সিদ্ধান্ত নিছে যে ব্যাংকে বাড়ি বন্ধক রেখে ভাইয়ের ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে..আর কিছু টাকা দিয়ে ব্যবসার কাজে লাগাবে..এখন এই টাকা দিয়ে ব্যবসা করা ঋণ পরিশোধ করা কি জায়েজ  হবে?যারা রাজি না তাদের বুঝের মাধ্যমে রাজি করানো কি  ঠিক হবে?

1 Answer

0 votes
by (814,590 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
اجْتَنِبُوا السّبْعَ المُوبِقَاتِ، قَالُوا: يَا رَسُولَ اللّهِ وَمَا هُنّ؟ قَالَ: الشِّرْكُ بِاللّهِ... وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ...
তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কী? তিনি বললেন-
১. আল্লাহর সাথে শরীক স্থাপন করা, ২. জাদু করা, ৩. অন্যায়ভাবে মানুষ হত্যা করা, যা আল্লাহ নিষেধ করেছেন। ৪. সুদ খাওয়া, ৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা, ৬. জিহাদের ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যাওয়া। ৭. সতী-সাধ্বী সরলমনা-উদাসীনা মুমিন নারীদের বিরুদ্ধে অপকর্মের মিথ্যা অপবাদ দেওয়া। (সহীহ বুখারী, হাদীস ২৭৬৬, ৬৮৫৭; সহীহ মুসলিম, হাদীস ৮৯; সুনানে আবু দাউদ, হাদীস ২৮৭৪; সুনানে নাসাঈ, হাদীস ৩৬৭১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/866


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ জরুরতে সুদের উপর ঋণ গ্রহণের অনুমোদন রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1085

আপনার ঋণগ্রস্ত ভাইয়ের ঋণ পরিশোধের জন্য আপনারা সবাই চেষ্টাপ্রচেষ্টা করবেন। আন্তরিকভাবে শতচেষ্টার পরও যদি ঋণ পরিশোধ করা সম্ভবপর না হয়, তাহলে জমি বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা প্রচেষ্টা করবেন, যদি বাড়ী ব্যতিত আপনাদের অন্য কোনো জায়গাজমি থাকে। যদি বাড়ী ব্যতিত আর কোনো জায়গাজমি না থাকে, এবং কাজ বা চাকুরী করার মত কোনো প্রকার সুযোগও না থাকে, তাহলে বাড়ী বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে আসতে পারবেন।

বিঃদ্রঃ
৮ ভাই বোন থাকাবস্থায় ব্যাংক থেকে ঋণ গ্রহণের সাধারণ কোনো সুযোগ থাকবে বলে মনে হচ্ছে না। কেননা এমতাবস্থায় কাজ বা চাকুরী করে ঋণ পরিশোধ বা জীবন পরিচালনা সম্ভব যদি হিম্মত থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...