আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ (আফওয়ান অনেকগুলো প্রশ্নের কারণে)


১)ইউটিউবে এমন ডকুমেন্টারি দেখা যাবে যেটা শিক্ষনীয় তবে বেপর্দা/ ওয়েস্টার্ন ড্রেস পড়া মেয়ে আছে,যিনি ব্যাখ্যা করে বলছেন সব, হাল্কা মিউজিক সাউন্ড টাইপ আছে ব্যাকগ্রাউন্ডে

২)শিক্ষনীয় যেকোনো ডকুমেন্টারি দেখা যাবে মিউজিক হাল্কা ব্যাকগ্রাউন্ডে থাকলে?

৩) আমার হোস্টেলে একটা মেয়ে কয়েকজনকে বাজে কথা বলসে।আমার রুমমেট আমাকে এসে জিজ্ঞেস করেছে ও নাকি এরকম বলেছে।তো আমি শুনি নি ও এরকম বলেছে কিনা, তবে যেই বাজে কথা বলেছে ওটা আমি রুমমেট কে বলেছি। এতে গীবত হয়েছে?

৪) হোস্টেলের মালিকের সাথে একটা মেয়ের বড়সড় ঝগড়া হয়েছে, তো মালিক আপু আমাদের একজনের রুমে চলে আসে এবং আমরা সবাই রুমে আসি।আপু অনেক কিছু বলে ঐ মেয়ের নামে এটা করেছে,ওটা করেছে,চরিত্র নিয়েও এবং ঐ মেয়েটা সত্যিই অদ্ভুত এমনকি আমার সাথেও বাজে একটা কাজ করেছে। ও খুব অস্বাভাবিক কাজ করে যেমন ওর বাবা নাকি ৩ বছর আগে মারা গেছেন, ও মেসেজে আমাদের বলেছে কয়েকদিন আগে নাকি ওর বাবা স্ট্রোক করেছে। এজন্য আপুকে আমি বলেছি আপু আমার সাথে এমন বাজে কাজ করেছে, আমরা সবাই সেফটি ইস্যুতে আছি (সবাই সহমত এটায়).. আপু ওকে হোস্টেল ছেড়ে দিতে বলেছে, আমি বলার আগেই ছেড়ে দিতে বলেছে, আমি + আমরা সবাই সায় দিয়েছি
এতে কি গীবত বা গুনাহ হয়েছে?

৫)কেউ যদি আমাকে সামনাসামনি বলে তুমি অনেক সুন্দর, আমি যদি মজা করে বলি না এটা বেশী বেশী হয়ে গেছে, এটা কি উত্তম হবে বলা? সামনাসামনি কেউ প্রশংসা করলে আমার কিভাবে রেসপন্স করা উচিত?

আমার দুটো বায়োডাটা ভালো লেগেছে, কিন্তু কিছু বিষয়ের জন্য আমি কনফিউজড
৬)এই বায়োডাটার উনি IOM এর 1st sem এ পড়ছেন & আরো অন্যান্য বেশ কোর্স করেছেন দ্বীনি। প্রায় বেশ অনেক মাস ধরেই আমি ভাবছি আর বাদ দিচ্ছি তবে মাথায় চলেই আসে হুটহাট।ছবি তোলা যে হারাম এটা আমি কালকে জানলাম & উনার আইডিতে ছবি আপলোড করা,ছেলে ফ্র্যান্ডদের সাথেও করা। আমি ইস্তিখারা করবো ভাবছি বাট উনার এটা দেখে কেমন কেমন লাগছে যে উনি কি জানে না এটা হারাম নাকি জেনেও এমন করেছেন। আমি বুঝতে পারছিনা আমি কি বিষয়ে ইস্তিখারা করবো
ইস্তিখারা কি এভাবে করবো যে আমি উনাকে নিয়ে ভাববো কিনা?কারণ উনাকে তো জিজ্ঞেস করতে পারছিনা উনি কি জানেনা এটা হারাম!


৭)দ্বিতীয় যেই বায়োডাটা উনি ওয়াইফকে জব করতে দিবেন,উনার বোনেরাও জব করেন। বাট উনি এভাবে ডেসক্রাইব করেছেন উনাকে যার সারমর্ম হলো উনি সবসময় কুরআন & সুন্নাহ ফলো করতে চান।কিন্তু আমার একটু কেমন কেমন লেগেছে ওয়াইফ কে চাকরি করতে দিবে বলে দিলেন, কিছু শর্ত দিলেন না আবার বোনরা জব করছে। এই দুটো ছাড়া বাকি সবই ভালো লেগেছে। আমি কনফিউজড উনাকে নিয়ে কিচু ভাববো কিনা

দ্বীনদারীতা তো লিখা পড়ে বোঝা যায় না, অনলাইনে বায়োডাটা যেহেতু আরো (ordhekdeen) এক্ষেত্রে কিভাবে আগাবো?

প্রথম জনকেই বেশি দ্বীনদার লাগলো বাট ছবির ব্যাপারটা আবার কিভাবে বুঝবো দ্বিতীয় জন উনার থেকে কম,বেশিও তো হতে পারেন হয়তো লিখতে পারেন নি ওভাবে<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250922_002449_230.sdocx-->

by (16 points)
প্রথম বায়োডাটার উনার মা চাকরি করেন আবার উনি ওয়াইফকে দিবেন না..এজন্য কনফিউজড আগাবো কিনা কারণ আগাতে হলে উনার থেকে আগে এ বিষয় গুলো জেনে নিতে হবে

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ বলেন,

 إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ-  

‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’।  (নূর ১৯)

ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম। যদি কেউ বৈধ কিছুর  সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাদ্যযন্ত্রের বিভিন্ন সুর বসিয়ে দেয়, সেটাও গুনাহ হবে।

হাদীস শরীফে এসেছেঃ 
বিখ্যাত তাবেয়ী হযরত নাফে’ রাহ. থেকে সহীহ সনদে বর্ণিত, তিনি বলেন, একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রা. বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে’! এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। -মুসনাদে আহমদ হাদীস : ৪৫৩৫; সুনানে আবু দাউদ হাদীস : ৪৯২৪ বিখ্যাত তাবেয়ী মুজাহিদ রাহ. থেকেও এমন একটি হাদীস বর্ণিত হয়েছে।-ইবনে মাজাহ হাদীস : ১৯০১
,
নাসাঈ ও সুনানে আবু দাউদে বর্ণিত আছে, একদিন হযরত আয়েশা রা.-এর নিকট বাজনাদার নুপুর পরে কোনো বালিকা আসলে আয়েশা রা. বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।-সুনানে আবু দাউদ হাদীস : ৪২৩১; সুনানে নাসাঈ হাদীস : ৫২৩৭ 

সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র।-সহীহ মুসলিম হাদীস : ২১১৪

মৃদু আওয়াজের ঘণ্টি-ঘুঙুরের যদি এই অবস্থা হয় তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্র,মিউজিকের বিধান কী হবে তা খুব সহজেই বুঝা যায়। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে এ ধরনের ভিডিও দেখা জায়েজ নেই।

(০২)
না,জায়েজ নেই।

(৩-৪)
আপনি সংশোধন এর নিয়তে বলে থাকলে এতে আপনার গুনাহ হবেনা।

(০৫)
এমনটি বলা যাবে।
তবে আপনি তাকে বলতে পারেন যে এভাবে বলতে হয়না।  মাশাআল্লাহ বলতে হয়।

(০৬)
আপনি তার বিষয়ে আপনার বাবা মাকে বলতে পারেন।

আপনার বাবা মার পছন্দ হলে সেক্ষেত্রে ইস্তেখারা করে রেজাল্ট পজিটিভ আসলে পারিবারিকভাবে ছেলের পরিবারে বিবাহের প্রস্তাব পাঠাতে পারেন।

ইস্তেখারার সময় এই নিয়ত মাথায় রাখবেন যে ওই ছেলেটি আপনার জন্য ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণকর হবে কিনা।

পুরুষদের জন্য শরীয়তের গন্ডির মধ্যে থেকে ছবি আপলোড কিছু কিছু ইসলামী স্কলারদের মতে বৈধ। 

এ সংক্রান্ত জানুনঃ- 

তাই এটিকে পাত্র পছন্দের ক্ষেত্রে বাধা মনে করলেও হবে।

(০৭)
বিষয়টি নিয়ে আপনি আপনার বাবার মাধ্যমে তার সাথে আলোচনা করতে পারেন যে আপনি যদি জব করতে না চান,সেক্ষেত্রে সে রাজী কিনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...