আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
130 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
edited by
আসসালামু আলাইকুম।
মুহতারাম,

বিবাহ বা অলিমা অনুষ্ঠানের দিন সৌন্দর্যের জন্য গেইট দেওয়া- সুন্দর সুন্দর বাতি  জ্বালানো কি জায়েজ?  এটা কেবল সৌন্দর্যের জন্যই করা হয়ে থাকে।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।  ............................ Iiiiiiiiiiiiiii

1 Answer

0 votes
by (808,470 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অপচয় করা শয়তানের কাজ।আল্লাহ তা'আলা বলেন,
اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَکَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا
জেনে রেখ, যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায়, তারা শয়তানের ভাই। আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ।(সূরা বনি ইসরাঈল-২৭)

সেই বিয়েই বরকতপূর্ণ যাতে খরচ নিতান্তই কম হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وَعَن عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
(مشكوة،كتاب النكاح،الفصل الثالث،930/2، ط: المكتب الإسلامي - بيروت)
৩০৯৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সর্বাপেক্ষা বরকত–পূর্ণ শাদী–বিবাহ হইল যাহা সর্বাপেক্ষা কম কষ্টে নির্বাহ হয়। — বায়হাকী শোআবুল ঈমানে হাদীস দুইটি রেওয়ায়ত করিয়াছেন।(মিশকাত-৩০৯৭)

عیون المسائل للسمرقندی الحنفی:
"ولو بنى داره بالجص وزينه بماء الذهب فلا بأس به، وتركه أفضل، ولا يكون حراماً."(باب السير،تزيين الدار ،427، ط:مطبعة أسعد، بَغْدَاد)
কেউ যদি তার ঘরকে চুনা পাথর বা মূল্যবান ধাতু দ্বারা সজ্জিত করে,এবং তাতে স্বর্ণ মিশ্রিত পানি দ্বারা রং করে, তাহলে এতে কোনো সমস্যা হবে না তবে পরিত্যাগই শ্রেয়, কিন্তু হারাম হবে না। (উয়ূনুল মাসাঈল,সকরকন্দি হানাফি)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়েতে বর কনে বা বর কনের স্টেজ যার যার সামর্থ্য অনুযায়ী অপচয় থেকে বেচে সাজাতে পারবে। সর্বোত্তম বিয়ে সেটাই যাতে খরচ কম হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/105437

সৌন্দর্যের জন্য গেইট দেওয়া- সুন্দর সুন্দর বাতি  জ্বালানো এগুলো অপচয় হিসেবে সাব্যস্ত হবে। এগুলো থেকে বেচে থাকাই উত্তম। তবে বিধর্মীদের কোনো প্রথার অনুসরণ জায়েয হবে না। যেমন গায়ে হলুদ ইত্যাদি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...