আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
126 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)

আস্সালামুআলাইকুম,

বাবার মৃত্যুর পরে আমার মা ওয়ারিশ হিসেবে সম্পত্তি পেয়েছেন,
সেই সম্পত্তি দুটি ভাগে আছে, কিছু পেয়েছেন বসবাসের বাড়িতে আর কিছু পেয়েছেন নাল জমিতে। এমতাঅবস্থায় :

সম্পত্তি নিয়েই আমাদের দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য প্রকট ভাবে তৈরী হয়েছে,
- তাই আমার মা  তাঁর প্রাপ্য দুই জমির দুই অংশ দুই-দুইজনকে আলাদা করে দিয়ে দিয়েছেন, যেখানে যতটুকু পেয়েছেন ।
[ বসতবাড়ির অংশ হলো - 3.6458 শতক 
 নাল জমির অংশ হলো - 5.625 শতক ]
**বোনেরা রাজি ছিল। 
বাড়ির অংশ দিয়েছেন বড় ভাইকে আর জমির অংশ দিয়েছেন আমাকে।

উল্লেখ্য: আমার ভাই আমাদের মূল বসবাসের ঘর সহ সম্পত্তি নিতে চাইছেন আর আমাকে নাল জমিতে ( যেখানে অনেক পানি যা বসবাসের জন্য যোগ্য করে নিতে হবে।) ঘর বানিয়ে থাকতে বলেছেন।

যদিও আমি রাজি হয়নি, পরে আমার মা  আমাকে অনেক অনুরোধ করে জমিতে পাঠানোর জন্য রাজি করিয়েছেন। আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এইভাবে মা তার অংশ বন্টন করে দিয়েছেন। 

আমার প্রশ্ন:
এতে কি আমার মা কোনো ভুল করেছেন?
বা আমার মা যেভাবে দিয়েছেন তাতে কি বিষয়টা সঠিক হয়েছে?
 তাঁর সম্পত্তি তিনি সুস্থ অবস্থায় যেভাবে যাকে খুশি তাকে কি দিতে পারেন না ?
 ( বোনেরা রাজি এই বিষয়ে ) শরয়ী ভাবে উত্তর দিলে ভালো হবে ?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আনাস ইবনে মালেক রাযি থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّه ُمِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ»
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি তার ওয়ারিছদেরকে মিরাছ প্রদান থেকে পলায়ন করবে(তথা-ওয়ারিছদেরকে মিরাছ থেকে বঞ্চিত করবে)আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তাকে জান্নাতের মিরাছ থেকে বঞ্চিত করবেন। (সুনানে ইবনে মাজাহ-২৭০৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কারো শুধুমাত্র এক মেয়েই থাকে তাহলে তার মৃত্যর পর তার ঐ এক মেয়ে পূর্ণ সম্পত্তির অর্ধেক পাবে। বাদবাকী সম্পত্তি ঐ মৃতব্যক্তির অন্যান্য আসহাবে ফারায়েযরা পাবেন। কারা কারা ওয়ারিছ হতে পারেন?সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

মৃত্যু পরবর্তী সম্পদকে  আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সকল ভাই বোন যদি মায়ের উক্ত বন্টনের উপর রাজি হযে যান, তাহলে আপনার মা আখেরাতে নাজাত পেয়ে যাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...