আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
102 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
আমি অসুস্থতার জন্য প্র্যাকটিকেল লিখতে পারছি না সামনে পরীক্ষা আমার বোন/অন্য কাউকে দিয়ে কি খাতা লিখিয়ে নেয়া যাবে? টাকা দিয়ে প্র্যাকটিক্যাল খাতা লিখিয়ে নেয়া যাবে? অসুস্থ থাকায় লিখতে পারছি না নিজে।

আমি অসুস্থ এ মাসে পরীক্ষা প্র্যাক্টিক্যাল খাতা জমা দিয়ে দিতে হবে

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এসাইন্টমেন্ট যা বিশ্ববিদ্যালয় কর্তৃক ছাত্রদের জন্য নির্ধারিত থাকে,তা ছাত্রদের মেধা যাচাই ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়,বিষয়টা যখন এমন তাই উক্ত এসাইন্টমেন্টকে ছাত্ররা নিজেরাই করবে। অন্যকোথাও থেকে তা লেখিয়ে আনা যাবে না। এবং কোথাও থেকে কপি করা যাবে না।

সুতরাং যদি কেউ গোগল থেকে কপি করে নেয় তাহলে তা ধোকা হবে।এবং কারো নিকট থেকে লেখিয়ে আনাও ধোকার অন্তর্ভুক্ত হবে। চায় টাকার বিনিময়ে হোক বা এমনিতেই হোক।উক্ত পদ্ধতি সম্পর্কে অবগত ব্যক্তির জন্য অন্যকে তা লিখে দেওয়াও জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9695


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেহেতু অসুস্থ তাই কর্তপক্ষের নিকট দরখাস্ত লিখবেন। কর্তৃপক্ষকে নিজের অপারগতা প্রকাশ পূর্বক অন্যকে দিয়ে লেখানোর জন্য অনুমোদন চাইবেন। যদি কর্তৃপক্ষ অনুমোদন দেয়, তাহলে অন্য কাউকে দিয়ে লেখাতে পারবেন। যদি কর্তৃপক্ষ অনুমোদন না দেয়, তাহলে অন্যর দ্বারা শুধুমাত্র লিখার নির্দেশনা দিয়ে লেখাতে পারবরন। অর্থাৎ মূল বিষয়বস্তু আপনারই থাকবে, শুধুমাত্র সে লিখে দিবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...