আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
111 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (67 points)
ভূমিখেকো গোষ্ঠী থেকে জমি কেনা জায়েজ হবে কিনা? প্রায় সবাই জানে - একটা গোষ্ঠী ক্রয় এবং দখলের মাধ্যমে বিশাল আবাসিক এলাকা তৈরি করেছে। সেই আবাসিক এলাকায় কি জমি ক্রয় করে বাড়ি বানানো যাবে কিনা? বা সে এলাকার ফ্ল্যাট ক্রয়ে ইসলামিক বাঁধা আছে কিনা?

1 Answer

0 votes
by (812,490 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চুরাই মাল ক্রয় বিক্রয় করা নাজায়েয ও হারাম। নিশ্চিত চুরাই মাল তো নাজায়েয এমনকি সন্দেহজনক চোরাই মাল ক্রয়বিক্রয় করাও নাজায়েয।
"عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم قال: «من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد شرك في عارها وإثمها."(مسند اسحاق بن راھویہ،باب :ما يروى عن عطاء بن أبي مسلم، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم ،ج۱،ص۳۸۵،ط؛مکتبۃ الایمان)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8841

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভূমিখেকো গোষ্ঠী থেকে জমি ক্রয় করা নাজায়েয ও হারাম হবে। সুতরাং যদি কোনো গোষ্ঠী ক্রয় এবং দখলের মাধ্যমে বিশাল আবাসিক এলাকা তৈরি করে থাকে। সেই আবাসিক এলাকায় জমি ক্রয় করে বাড়ি বানানো যাবে না। সেই এলাকার ফ্ল্যাট ক্রয়ে অবশ্যই ইসলামিক দৃষ্টিতে নিষেধাজ্ঞা থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 319 views
...