ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
وعنه، قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه» " (رواه الترمذي، وقال: هذا حديث غريب) .
রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা আল্লাহকে এমন অবস্থায় ডাকো যে,দু'আ কবুলের সম্পর্কে তোমাদের অন্তরে পূর্ণ ইয়াকিন-বিশ্বাস রয়েছে। জেনে রাখো,আল্লাহ তা'আলা গাফিল এবং খেল-তামাশকারী বান্দার পক্ষ্য থেকে কখনো দু'আ কবুল করেন না। (মিশকাতুল মাসাবিহ-২২৪১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/987
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে এসেছে, গাফিল ব্যক্তির দু'আ কবুল হয় না। যেই ব্যক্তি সুন্দর করে কথা বলে, তার দু'আ-ই যে কবুল হবে, এমন কোনো দৃষ্টান্ত হাদীসে খুঁজে পাওয়া যায় না। তবে হ্যা, সুন্দর করে ঘুচিয়ে বলাটাও উচিত। অন্যদিকে আমরা দেখতে পাই যে, উল্টাপাল্টা শব্দ ব্যবহার করার পরও আল্লাহ ঐ ব্যক্তির সাথে তাওবাহকারী ব্যক্তিদের দৃষ্টান্ত দিয়েছেন। যেমন, হাদিস শরীফে এসেছে,
"খুশীর চোটে বলে ওঠে, ’হে আল্লাহ! তুমি আমার দাস, আর আমি তোমার প্রভু!’ সীমাহীন খুশীর কারণে সে ভুল করে ফেলে।" এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/128996
সুতরাং বলা যায় যে, দু'আ কবুল হওয়ার জন্য শর্ত হল, অন্তরকে সর্বদা যিকিরে লিপ্ত রাখা। আল্লাহ তাওফিক দান করুক।আমীন।