আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


একটা যিকির যেটা পড়লে দিন-রাত অনবরত যিকর করার সওয়াব লাভ হবে এই যিকিরটা একেক জায়গায় একেক রকম দেখি। কোথাও বড় করে, কোথাও ছোট করে লেখা। বড় করে‌ যেটা লেখা ওটার ছবি নিচে দিয়েছি।ঠিক আছে কিনা জানাবেন শাইখ।যদি অন্য কোনোটা পড়া ঠিক হয় তাহলে ওটা একটু কষ্ট করে লিখে দিবেন।


.

اَلْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

.

আল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা আ‘হসোয়া কিতা-বুহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা আ‘হসোয়া খালক্বুহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আলা মা ফি খালক্বিহ্, ওয়াল‘হামদুলিল্লাহি মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা কুল্লি শাইয়িন, ওয়াল‘হামদুলিল্লা-হি মিলআ কুল্লি শাইয়িন

.

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তাঁর কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার কিতাব যা গণনা করেছে তা সহকারে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা সহকারে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, সব কিছুকে পরিপূর্ণ করে।

.

سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَ سُبْحَانَ اللَّهِ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَ سُبْحَانَ اللَّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَ سُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

.

সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা আ‘হসোয়া কিতা-বুহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা আ‘হসোয়া খালক্বুহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আলা মা ফি খালক্বিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা কুল্লি শাইয়িন, ওয়া সুব‘হা-নাল্লা-হি মিলআ কুল্লি শাইয়িন।

.

অর্থ: আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার কিতাব যা গণনা করেছে তা সহকারে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সব কিছুকে পরিপূর্ণ করে।

.

اَللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَاللَّهُ أَكْبَرُ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَاللَّهُ أَكْبَرُ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ كُلِّ شَيْءٍ وَاللَّهُ أَكْبَرُ مِلْءَ كُلِّ شَيْءٍ

.

আল্লা-হু আকবার ‘আদাদা মা আ‘হসোয়া কিতা-বুহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা মা আ‘হসোয়া খালক্বুহ্, ওয়াল্লা-হু আকবার ‘আলা মা ফি খালক্বিহ্, ওয়াল্লা-হু আকবার মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা কুল্লি শাইয়িন, ওয়াল্লা-হু আকবার মিলআ কুল্লি শাইয়িন।

.

অর্থ: আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, সব কিছুকে পরিপূর্ণ করে।

1 Answer

0 votes
by (807,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি নিম্নোক্ত দু'আটি পড়বেন।
(عن أبي أمامة ـ رضي الله عنه ـ قال رآني النبي صلى الله عليه وسلم وأنا أحرك شفتي فقال لي: بأي شيء تحرك شفتيك يا أبا أمامة؟ فقلت: أذكر الله يا رسول الله، فقال: ألا أخبرك بأكثر وأفضل من ذكرك بالليل والنهار؟ قلت: بلى يا رسول الله، قال: تقول:)

سبحان الله عدد ما خلق، سبحان الله ملء ما خلق، سبحان الله عدد ما في الأرض والسماء، سبحان الله ملء ما في الأرض والسماء، سبحان الله عدد ما أحصى كتابه، سبحان الله ملء ما أحصى كتابه، سبحان الله عدد كل شيء، سبحان الله ملء كل شيء، الحمد لله عدد ما خلق، والحمد لله ملء ما خلق، والحمد لله عدد ما في الأرض والسماء، والحمد لله ملء ما في الأرض والسماء، والحمد لله عدد ما أحصى كتابه، والحمد لله ملء ما أحصى كتابه، والحمد لله عدد كل شيء، والحمد لله ملء كل شيء.

(رواه أحمد وابن أبي الدنيا واللفظ له والنسائي وابن خزيمة وابن حبان في صحيحيهما باختصار والحاكم وقال: صحيح على شرط الشيخين. وصححه الألباني وغيره)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...