আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
92 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
আসসালামু আলাইকুম। আমার স্বামী এবং আমি দুইজনই বাইরে কোন চাকরি করি না। ঘরে বসে ল্যাপটপ এ আউটসোর্সিং করি। অর্থাৎ কাজ টা মুলত যুক্তরাষ্ট্রের আইপি বা ভিপিএস দিয়ে যা মুলত যুক্তরাষ্ট্রের যেকোণ একজন পুরুষদের বায়োডাটা দিয়ে করতে হয়।। যদিও ওই লোক সম্পর্কে আমি কিছুই জানি না।।এই কাজের ক্ষেত্রে আমি আমার ধর্ম ইসলাম দেই বা খ্রিস্টান দেই কিন্তু বলতে গেলে সবই মিথ্যা দিতে হয়। যেমন আমার ৩/৪ গাড়ি আছে, আমার বাড়ি আছে, বাড়িতে মুলত অনেক কিছুই আছে বলতে হয় যা বাস্তবে আমার নাই এবং এমন অনেক কিছুই আছে যা আমি চিনিও না।।তাছাড়া মদ্যপান থেকে শুরু করে ওইখানের অনেক কালচার পালন করা বা আমি করি দিতে হয়।। কিন্তু বাস্তব জীবনে যার কিছুই আমি পালন করি না।। আমি আমার এক আল্লাহকে বিশ্বাস করি।। আর এইসব কালচার আমি কখনোই পালন করি না।।কিন্তু রিজিকের তাগিদে এই কাজ টা আমাদের করতেই হচ্ছে।। অন্য কোন উপায়ও  খুজে পাচ্ছি না।। আমার এবং আমার স্বামীর শিক্ষাগত যোগ্যতা কম তাই ভালো কোন চাকরিও পাচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ পর্দা করি যার জন্য বাইরে কাজ করার আগ্রহও  পাই না।আর আমার স্বামীর ক্ষেত্রে বাইরে যে সকল চাকরি পাওয়া যায় তা দিয়ে সংসার চালানো খুব কঠিন।।  আমাদের নিজস্ব বাসাও নেই যে কষ্ট করে চালিয়ে দিবো। প্রতি মাসে বাসা ভাড়া, কিস্তি, কারেন্ট বিল, আমি গর্ভবতী আমার ওষুধপত্র, আমার শ্বাশুড়ি, স্বামী দুইজনই হাই প্রেশার + থাইরয়েডের রোগী তাদের নিয়মিত ওষুধ সব মিলিয়ে বাইরে চাকরি করার সাহসও হয় না।। বাদ্ধ্য হয়েই এটা করতে হচ্ছে।।আমাদের এই উপার্জন টা কি হারাম হচ্ছে??  হারাম উপার্জন থাকলে তো দুয়া কবুল হয় না।। এখন আমাদের কি করা উচিত দয়া করে জানাবেন।।

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা ও প্রতারণা নাজায়েয ।ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে, হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাদের জন্য এভাবে ধোকা ও প্রতারণা করে ইনকাম করা কখনো জায়েয হচ্ছে না । অতিসত্বর আপনাদের উপর ওয়াজিব হচ্ছে, আপনারা হালাল কোনো চাকুরীর সন্ধান করবেন।জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...