আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
107 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (18 points)
আসসালামু আলাইকুম হুজুর,

একবার আমি আমার স্বামীকে বলেছিলাম, “আমি আপনার সঙ্গে থাকব না, আমি চলে যাব।”

তখন তিনি হেসে আমাকে বললেন, “তোমাকে আমি ছেড়ে দিয়েছি, ? বলো, আমি তোমাকে তালাক দিয়েছি? বলো, তোমাকে তালাক দিসি? আমি তালাক দিলে জেতে পারবে. আমি তালাক তোমাকে তালাক দিছি? তাহলে তুমি কীভাবে যাবে?”


এরপর যখন এই বিষয়টি নিয়ে আমার মনে সন্দেহ হলো যে আসলে তালাক হয়েছে কিনা, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম।

তিনি তখন আমাকে বোঝানোর জন্য আবার আগের কথাগুলো পুনরায় বললেন — “আমি তোমাকে কী বলেছিলাম, বলেছিলাম আমি তালাক দিয়েছি?” — এইভাবে কথাগুলো পুনরাবৃত্তি করলেন।


তারপর শেষে তিনি বললেন, “তোমার সব পরিষ্কার হয়েছে? না বুঝে তালাক হয়ে গেছে, হয়ে গেছে করেই।”

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। 
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্’আহ্ (এক ত্বলাক (তালাক)ান্তে প্রত্যাহার)। (তিরমিযী, আবূ দাঊদ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী কর্তৃক তালাক বললে তালাক হয়ে যায়। প্রশ্নের বিবরণমতে স্বামী যেহেতু তালাক দিচ্ছে না বরং প্রশ্ন করে বলতেছে, 
"তোমাকে আমি ছেড়ে দিয়েছি, ? বলো, আমি তোমাকে তালাক দিয়েছি? বলো, তোমাকে তালাক দিসি? আমি তালাক দিলে জেতে পারবে. আমি তালাক তোমাকে তালাক দিছি? তাহলে তুমি কীভাবে যাবে?"

সুতরাং এখানে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...