আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in সালাত(Prayer) by (11 points)
السلام عليكم ورحمة الله وبركاته.

১. ঘরে প্রবেশের দোয়া পড়ার নিয়ম কি? আমরা এটা ঘরে প্রবেশ করে বলবো নাকি প্রবেশের আগে? আর বিসমিল্লাহ কখন বলবো? শুধু নিজের বাসায় প্রবেশ করতে পারবো নাকি অন্যের বাসায় প্রবেশ করতেও বলবো?

২. যাওয়ালের নামাজের ওয়াক্ত কতক্ষণ থাকে? এটা কি যোহরের নামাজ ছাড়া এক্সট্রা নফল নামাজ?

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
ঘরে প্রবেশের দোয়া হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল — এতে বরকত আসে এবং শয়তান ঘরে প্রবেশ করতে পারে না।

 ঘরে প্রবেশের দোয়া:

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

হে আল্লাহ! আমি আপনার নিকট প্রবেশের কল্যাণ ও নির্গমনের কল্যাণ প্রার্থনা করি। আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই, এবং আমাদের পালনকর্তার উপরই আমরা ভরসা করি।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

“যখন কেউ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম (বিসমিল্লাহ) উচ্চারণ করে, তখন শয়তান বলে, ‘তোমাদের এখানে রাত কাটানোর জায়গা নেই।’”
(সহীহ মুসলিম, হাদীস: ২০১৮)

 بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই, এবং আমাদের পালনকর্তার উপরই আমরা ভরসা করি।

★ঘরে প্রবেশের সময় দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে (প্রবেশের মুহূর্তে) এই দোয়া পড়তে হবে।
অর্থাৎ,দরজার সামনে দাঁড়িয়ে “বিসমিল্লাহ” বলে ঘরে প্রবেশ করুন,

তারপর ভিতরে ঢুকে উপরোক্ত পূর্ণ দোয়াটি পড়ুন।

(০২)
যাওয়ালের নামাজ সম্পর্কে বলা যায় যে, এই নামায সম্পর্কে মতবিরোধ রয়েছে,

তবে বিশুদ্ধ মত হল, হাদীসে যাওয়ালের যে নামাযের কথা বর্ণিত রয়েছে, সেটা দ্বারা যোহরের ফরযের পূর্বের চার রাকাত সুন্নাত নামাযের কথাই বিবৃত হয়েছে।

বিস্তারিত জানুনঃ 

তবে নিষিদ্ধ সময়ে কোনো নামাজ পড়া যাবেনা।
,
 নিষিদ্ধ সময় সংক্রান্ত বিস্তারিত জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 363 views
0 votes
1 answer 410 views
...