আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in পবিত্রতা (Purity) by (45 points)
আসসালামু আলাইকুম
১.ক)এক ফতোয়া তে বলা হয়েছিল যে ছাদের দড়িতে যদি কেউ নাপাক ভেজা কাপড় শুকাতে দেয় আর সেই দড়ি বা শিক যদি শুকিয়ে যায় এবং পরবর্তীতে যদি কেউ সেই দড়ি বা শিকে ভেজা পাক কাপড় শুকাতে দেয় তাহলে সেই পাক কাপড় নাপাক হবে না।আমার প্রশ্ন হচ্ছে, যদি ব্যালকনির বা রুমের ভেতরের  দড়ি হয় যে সেটাতে কেউ নাপাক ভেজা কাপড় শুকাতে দিয়েছিল এবং পরে সেই দড়ি শুকিয়ে যাওয়ার পরে কেউ পাক ভেজা কাপড় শুকাতে দেয় তাহলে তার পাক কাপড় কি নাপাক হবে???
খ)নাপাক ভেজা কাপড় শুকাতে দেয়া দড়ি পাক হওয়ার জন্য সূর্যের তাপে সেই দড়ি শুকানো কি আবশ্যক??

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْجَزَرِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَإِنَّ بُقَعَ الْمَاءِ لَفِي ثَوْبِهِ .

সুওয়ায়াদ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ)থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে জানাবাতের নাপাকী ধুইতাম, তারপর তিনি সালাতের জন্য বের হতেন অথচ পানির চিহ্ন তাঁর কাপড়ে বিদ্যমান থাকত।

সহিহ, নাসায়ী ২৯৬. ইবনু মাজাহ হাঃ ৫৩৬, বুখারি হাঃ ২২৯, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৫৭৯, ৫৮০

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি নিশ্চিত হোন দড়িতে কোনো কাপড় অবশ্যই পূর্ণ ভাবে পাক না করেই নেড়ে দেয়া হয়েছে,তাহলে দড়ি শুকিয়ে যাওয়ার পর আপনার পাক কাপড় ভালোভাবে চিপে পানি বের করে দিয়ে সেখানে নাড়িয়ে দিতে পারবেন।

এক্ষেত্রে আপনার পাক ভেজা কাপড়ের পানি দিয়ে দড়ি (চিপলে পানির ফোটা বের হবে,এমনভাবে) ভিজে না গেলে আপনার কাপড় নাপাক হবেনা।

এক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি উক্ত দড়িতে হ্যাঙ্গার লাগিয়ে কাপড় শুকাতে দিবেন। 

(০২)
সূর্যের তাপে সেই দড়ি শুকানো হলেও সেই দড়ি পাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 98 views
...