আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
আসসালামু আলাইকুম।
হানাফী মাযহাব অনুযায়ী অভিভাবক ছাড়া বিয়ে হয়।
আর রাসূল বলেছেন যে, তিনটি বিষয় মজা করে করলেও হয়ে যায়, তালাক, বিয়ে, দাস মুক্তকরন।
এখন কথা হল সেগুলো কিরকম মজা। নাটকীয় মজা নাকি বিশেষ উদ্দেশ্য নিয়ে মজা।
১. নাটক সিনেমা তে আমারা দেখি বিয়ে হয় ইজাব কবুল প্রস্তাবের মাধ্যমে। সেখানে অনেক মানুষ উপস্থিত থাকে। নায়ক নায়িকা কবুল ও বলে। দেনমোহর ও থাকে। কিন্তু আয়োজন টা থাকে নাটকীয়। সত্যি বিয়ের আয়োজন থাকে না। এভাবে একধিক নাটক সিনেমা তারা করে থাকে। তাহলে কি তাদের প্রত্যেক বার ই বিয়ে হয়ে যায়।
[ দয়া করে এই প্রশ্নের উত্তর টি দিবেন কারন প্রশ্ন টি একজন সিরিয়াস ভাবে করেছে]

২. কেউ যদি কুরআন ও সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে তাহলে সে কি হানাফী মত মানবে? মানে ধরুন রাসুলের সময় ৩ তালাক দিলে ১ তালাক ধরা হত। কিন্তু হানাফী মত অনুযায়ী ৩ তালাক দিলে ৩ তালাক ই ধরা হয়। কেউ যদি সুন্নাত অনুযায়ী মানে যে এক সাথে ৩ তালাক দিলে ১ তালাক হবে তাহলে সেটা বৈধ হবে??
দয়া করে এই ২ টি প্রশ্নের উত্তর দিবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্’আহ্ (এক ত্বলাক (তালাক)ান্তে প্রত্যাহার)। (তিরমিযী, আবূ দাঊদ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বিবাহের শর্তাদি বিদ্যমান থাকলে তথা একই মজলিসে ইজাব কবুল হলে ও শরয়ী সাক্ষী উপস্থিত থাকলে নাটক অভিনয়েও বিয়ে হয়ে যাবে।
(২) জ্বী, হানাফি মাযহাবও কুরআন হাদীসের আলোকে রচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...