আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (11 points)
আসসালামু আলাইকুম
কেউ হজে গিয়ে যদি কুরবানী করে তবে কি দেশেও কুরবানি দিতে হবে? যদি কেউ হজের কুরবানীর পাশাপাশি দেশেও কুরবানি দিতে চায় সেটা কি জায়েজ হবে? দেশে বাচ্চারা আছে এইজন্য দেশেও একটা কুরবানী দিতে চায়।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি হাজী সাহেব হজ্জে কিরান ও হজ্জে তামাত্তু করে থাকেন, তাহলে তার উপর ‘দমে শোকর’ হিসেবে একটি কুরবানী আবশ্যক হয়। তবে যদি তিনি হজ্জে ইফরাদ করেন,এবং তিনি যদি মুকীম হোন তথা মক্কায় পনের থাকার নিয়তে অবস্থান করেন, পাশাপাশি তার নিকট যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর সাধারণ কুরবানী ওয়াজিব হবে।
সেটি তিনি সৌদীতেও দিতে পারেন, অথবা নিজ দেশেও দিতে পারবেন।
কিন্তু যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত না করেন, তাহলে তার উপর সাধারণ কুরবানি ওয়াজিব হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2572
 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ হজে গিয়ে যদি কুরবানী করে, তবে দেশে কুরবানি ওয়াজিব হবে না। হ্যা, কেউ হজের কুরবানীর পাশাপাশি দেশেও কুরবানি দিতে চায়, তাহলে সেটাও নাজায়েয হবে না।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...