আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
reshown by
আসসালামু আলাইকুম সম্মানিত উস্তায।
গত ১২ সেপ্টেম্বর আমাদের বাসায় মেহমান আসে। আত্মীয় সম্পর্ক না উনারা অপরিচিত মেহমান। মেহমানকে খাবার দিয়ে তাদের সাথে গল্প করছিলাম। তারা অনেক প্রশ্ন করে। আমার সৌন্দর্যের অনেক প্রশংসা করে অনেক। তাদের চুল ছিল নিগ্রোদের মতো বেশি কোঁকড়ানো আমার চুল তাদের বিপরীত। মেহমানরা (মা এবং মেয়ে) আমার চুল নিয়ে অনেক বেশি প্রশংসা করে কিন্তু কেউ  মাশাআল্লহ বলেনি। দ্বীনের বুঝ একেবারেই কম।  আমাকে দেখে যেন তারা শকড হয় এমন অবস্থা। তারা চুল খুলে দেখতে চেয়েছিল আমি দেখাইনি। সামনে দিয়ে যা দেখেছে।  তারা যাওয়ার পর থেকে আমার চুল এতো পরিমানে পড়তেছে যা বর্ণনা করা অসম্ভব। মাথায় হাত দিলেই গুছিসহ চুল চলে আসে।  মনে হচ্ছে আমার সব চুল আগলা লাগিয়ে রেখেছি। এমতাবস্থায় আমার করনীয় কী উস্তায।
এখন অবধি আমার চুল পরা একটুও কমেনি। ডক্টর দেখাইছি মেডিসিন নিচ্ছি, বাসায় হেয়ার কেয়ার করতেছি কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমি সবাময় সেল্প রুকিয়া করে থাকি কিন্তু তার পরেও এতো ভয়ংকর বদনজর থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি উস্তায?

 ★উনারা যাওয়ার সময় একটা হিজাব পিন রেখে যায়। সেটা কী করতে পারি এখন?
উনাদের সাথে পরবর্তীতে কথা বলার বা বাসায় আবার আসবে এমন সুযোগ নেই  মানে উনাদের সাথে যোগাযোগ করার সুযোগ নেই।

জাযাকুমুল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ।

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال : " العين حق ولو كان شيء سابق القدر لسبقته العين ، وإذا استغسلتم فاغسلوا "
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে সমর্থ হলে কু-দৃষ্টিই তা অতিক্রম করতে পারত। যদি এ প্রসঙ্গে কেউ তোমাদেরকে গোসল করাতে র চায় তাহলে তোমরা তাতে সম্মত হও।(মুসলিম-২১৮৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2628

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথমে ঐ মা মেয়ের অজুর পানি দ্বারা গোসল করে নেওয়ার চেষ্টা করবেন। যদি তাদের অজুর পানি সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে রুকইয়াহ করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469

হিজাব পিন তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে তখন কাউকে দান করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...