আসসালামু আলাইকুম মুহতারাম,
আমি কিছু আমল সম্পর্কে জানতে চাচ্ছি, এইগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত নাকি বিদআত?অথবা জায়েয কিনা?
১। হঠাত টাকার প্রয়োজন হলে, সুবহানাল্লাহ ৫৫৫ বার,বিসমিল্লাহ ২১ বার, সুরা ইখলাস ২১ বার এবং আলহামদুলিল্লাহ ৫৫ পড়লে আল্লাহর পক্ষ থেকে হালাল উপায়ে টাকার ব্যবস্থা হয়ে যায়।
২। এশার সালাতের পর টানা ৪১ দিন " আল্লহুম্মা ছল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ" ১০০ বার পড়ার পর " লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আ'জীম ১ বার, আবার দরুদ ( উপরে উল্লিখত দরুদ) ১০০ বার পড়ে আল্লাহ নিকট নিজের চাওয়া গুলো বললে আল্লাহ তা কবুল করেন।
৩। বৃহস্পতিবার রাতে ৪১ বার ইয়া আরহামার রহীমিন পড়ে দুয়া করলে নাকি দুয়া কবুল হয়।
৪। সালাতে কোনো রাকাতে সুরা ফাতিহা পড়েছি কিনা তা ভুলে গেলে, অন্য সুরা পড়ার সময় এমন মনে হলে, পুনরায় সুরা সুরাফাতিহা পড়ার পর অন্য সুরা মিলিয়ে পড়লে কি পরবর্তীতে সাহু সিজদাহ দিতে হবে?