আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
104 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
edited by
আসসালামু আলাইকুম মুহতারাম,

আমি কিছু আমল সম্পর্কে জানতে চাচ্ছি, এইগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত নাকি বিদআত?অথবা জায়েয কিনা?

১। হঠাত টাকার প্রয়োজন হলে,  সুবহানাল্লাহ ৫৫৫ বার,বিসমিল্লাহ ২১ বার, সুরা ইখলাস ২১ বার এবং আলহামদুলিল্লাহ ৫৫ পড়লে আল্লাহর পক্ষ থেকে হালাল উপায়ে টাকার ব্যবস্থা হয়ে যায়।

২। এশার সালাতের পর  টানা ৪১ দিন " আল্লহুম্মা ছল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ" ১০০ বার পড়ার পর " লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার,  লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আ'জীম ১ বার,  আবার দরুদ ( উপরে উল্লিখত দরুদ) ১০০ বার পড়ে  আল্লাহ নিকট নিজের চাওয়া গুলো বললে আল্লাহ তা কবুল করেন।

৩। বৃহস্পতিবার রাতে ৪১ বার ইয়া আরহামার রহীমিন  পড়ে দুয়া করলে নাকি দুয়া কবুল হয়।

৪। সালাতে কোনো রাকাতে সুরা ফাতিহা পড়েছি কিনা তা ভুলে গেলে, অন্য সুরা পড়ার সময় এমন মনে হলে, পুনরায় সুরা সুরাফাতিহা পড়ার পর অন্য সুরা মিলিয়ে পড়লে কি পরবর্তীতে সাহু সিজদাহ দিতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
এসবই অভিজ্ঞতালব্দ বিষয়। কোনটিই দ্বীনের বিষয় নয়। বা কুরআন ও হাদীস থেকে প্রমাণিত বিষয় নয়। এসবকে কেউ সওয়াবের কাজও মনে করে না। বরং প্রয়োজন পূরণের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। যেমন ডাক্তারের সাজেশন অনুপাতে ঔষধ সেবন। তা’ই ডাক্তারের পরামর্শ অনুপাতে পথ্য সেবন যেমন হারাম ও বিদআত নয়, তেমনি কতিপয় দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের আশায় বুযুর্গদের অভিজ্ঞতালব্দ উপরোক্ত খতম পড়াও হারাম বা বিদআত নয়।
হ্যাঁ, এসবকে সুন্নত মনে করা, কুরআন ও হাদীসে বর্ণিত পদ্ধতি মনে করা বিদআত। কেননা দু'আয়ে ইউনুস হাদীস দ্বারা প্রমাণিত হলে ও সংখ্যা কোনো হাদীস দ্বারা প্রমাণিত নয়। নতুবা এমনিতে আমল করতে কোন সমস্যা নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1286

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত বিষয়াবলী সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।তবে বুজুর্গানে কেরামের বর্ণিত পথ ও মত হিসেবে আমল করা যেতে পারে। কিন্ত সুন্নত মনে যাবে না। সুন্নত মনে করলে বিদআত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...