আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (16 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাহতুল্লহ শায়েখ

১. আমার আব্বুর ইনকাম হারাম।আমি একজন ছাত্রী। আমার কোনো উপার্জন নেই।আমি আব্বুর টাকা দিয়ে ফরজে আইন পরিমাণ ইলম অর্জনের একটা কোর্স করেছি আলহামদুলিল্লাহ। এখন সিরাতুন্নবী স. কোর্স ও কোরআন শিক্ষার কোর্স যুক্ত আছি। সিরাতুন্নবী স. কোর্স কিছুদিন পর শেষ হয়ে যাবে।আমার ইলম অর্জনের আগ্রহ আছে।ইলম অর্জনের মধ্যে থাকলে ভালো লাগে,আমি ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে চাই।আমার বাড়ীর সবাই নন প্যাকটিসিন, তো তাদের মধ্যে থেকে নিজের আমল, আখলাক ধরে রাখা কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি তাদের মতো হয়ে যাচ্ছি।তাই আমি চাচ্ছিলাম  IOM আলিম কোর্সের মাধ্যমে ওস্তাদ ওস্তাযাদের সহবতে থেকে দ্বীনি ইলম অর্জন করতে।আমি কি আব্বুর হারাম টাকা দিয়ে করতে পারব আলিম কোর্স?

২. আলিম কোর্স করলে কি আমি কোরআন শিক্ষার কোর্সটা করতে পারব? সব কোর্স আব্বুর হারাম টাকা দিয়েই আমার কোনো ইনকাম সোর্স নেই।

৩. কোরআন শিক্ষার কোর্স বাদ দেওয়া লাগলে  আপু কষ্ট পেতে পারেন কারণ আমি আপুকে বলেছিলাম ওনার কাছেই কোরআন শিখব ইনশাআল্লাহ। কোরআন শিক্ষার কোর্স বাদ দেওয়া কি ঠিক হবে?

৪. আমার ফুফাতো বোন দ্বীনদার, খাস পর্দা করে।সে আমাকে বলেছে, আমি খাস পর্দা করি কিন্তু  আমার আব্বু হারাম ইনকাম করে তাই আমাকে কোনো ভালো দ্বীনদার ছেলে বিয়ে করতে চাইবে না। সে কি ঠিক বলেছে?

৫. দ্বীনদার ছেলেরা বিয়ে করতে না চাইলে করণীয় কি?

৬. আমি আব্বুকে বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার কথাকে তিনি কিছুই মনে করেন না মনে হয়।আমাকে বলেন আমি দুনিয়া বুঝিনা।আমি আব্বুর থেকে প্রয়োজনটুকু নিতে পারব। আমার প্রশ্ন হলো প্রতিদিন মুখে যে  সাধারণ স্নো ব্যবহার করা হয় এটা কি প্রয়োজনের মধ্যে পড়বে?

৭. আমার মাত্রাতিরিক্তভাবে চুল পড়ে যাচ্ছে।এতটায় যে এটা আমার হতাশার কারণ হয়ে যাচ্ছে।অনেক গ্রুপে দেখছিলাম চুল পরা বন্ধের জন্য বিভিন্ন আমল দিচ্ছে।এরকম কিছু কি সত্যিই আছে?  থাকলে একটু বলবেন দয়া করে।

৮. চুল পরা বন্ধের জন্য এক্সটা কিছু জিনিস চুলে ব্যবহার করলে কি আমার গুনাহ হবে? যদিও আমার ইচ্ছা করেনা এক্সটা কিছু ব্যবহার করতে!  আমি আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করছি, আমি এইবার বলতে বলতে কান্না করেছি তবুও তিনি আমার কথাকে আমলে নিচ্ছেন না।আমার কিচ্ছু করার নেই।মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি আমাকে একটু উপদেশ দেওয়ার অনুরোধ করছি।

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি আপনার বাবার হারাম টাকা দিয়ে আলিম কোর্সটি করতে পারবেন। ভবিষ্যতে সামর্থ্য হলে ঐ পরিমাণ টাকা সদকাহ করে দিবেন।

(২) আলিম কোর্স সহ সবগুলো কোর্সই করতে পারবেন। ভবিষ্যতে সামর্থ্য হলে ঐ পরিমাণ টাকা সদকাহ করে দিবেন।

(৩) কোরআন শিক্ষার কোর্স বাদ দেওয়া লাগবে না। সবগুলো কোর্সই বরং করবেন।

(৪) আপনার ফুফাতো বোনের কথা সঠিক নয়। আল্লাহর হুকুম হলে দ্বীনদার পাত্রর সাথে অবশ্যই বিয়ে হবে।

(৫) সঠিক দ্বীনদার যারা তারা বাবার হারাম ইনকামের কারণে মেয়েকে দোষী সাব্যস্ত করতে দশবান ভাববে। যদি বাস্তবেই কোনো দ্বীনদার ছেলে বিয়ের প্রস্তাবকে নাকচ করে, তাহলে তার সামনে নিজের আখেরাতের ফিকির উপস্থাপন করা উচিত।

(৬)  প্রতিদিন মুখে যে সাধারণ স্নো ব্যবহার করা হয়, এটা প্রয়োজনের মধ্যে পড়বে না।

(৭) চুল পরা বন্ধের জন্য নির্দিষ্ট কোনো আমল নেই। হ্যা, জয়তুন তেল ব্যবহার করতে পারেন।

(৮) চুল পরা বন্ধের জন্য এক্সটা জিনিস চুলে ব্যবহার করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...