আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
السلام عليكم و رحمة الله و بركاته

আমি একজন মেয়ে। আমার বাবার উপার্জন হালাল কিন্তু ব্যাংকের মুনাফার কিছু টাকা ও উপার্জনের মধ্যে থাকতে পারে।

১) আমি উচ্চতা অনুযায়ী অনেকটাই চিকন। আমি কি তিনবেলার খাবার ছাড়াও অতিরিক্ত খাবার খেতে পারবো?
২) ঈদে আমাকে শপিং করার জন্য যে টাকা দিয়েছেন তা থেকে কি আমি কিছু টাকা জমিয়ে রাখতে পারবো?
৩) আমি কি বাবার হারাম ইনকামের টাকা দিয়ে ফোন কিনতে পারবো?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়ে সন্তানের ভরণপোষণের দায়িত্ব যেহেতু বাবার উপর ওয়াজিব। তাই বাবার ইনকাম হারাম হলেও সন্তানের জন্য বাবার ইনকাম থেকে গ্রহণ করা নাজায়েয হবে না। বাবার হারাম ইনকাম থেকে মেয়েদের নিজের প্রয়োজন মত খাবার পোষাক ইত্যাদি গ্রহণ করার সুযোগ রয়েছে। অর্থাৎ বিলাসিতা পরিহার করে সাধারণ জীবন যাপনের জন্য খরচাপাতি বাবার হারাম ইনকাম থেকে সকল বয়সের মেয়েরা গ্রহণ করতে পারবে। মুবাইল ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে অতিপ্রয়োজনীয় হলে অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হয়। সুতরাং 

(১) সু সাস্থ্যর জন্য অতিরিক্ত খাবার খেতে পারবে।
(২) বাবার হারাম ইনকাম থেকে জমানো যাবে না।
(৩) এবং মেয়ের জন্য বাবার হারাম ইনকাম দিয়ে মুবাইল ক্রয় করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...