ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/2362
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়ে সন্তানের ভরণপোষণের দায়িত্ব যেহেতু বাবার উপর ওয়াজিব। তাই বাবার ইনকাম হারাম হলেও সন্তানের জন্য বাবার ইনকাম থেকে গ্রহণ করা নাজায়েয হবে না। বাবার হারাম ইনকাম থেকে মেয়েদের নিজের প্রয়োজন মত খাবার পোষাক ইত্যাদি গ্রহণ করার সুযোগ রয়েছে। অর্থাৎ বিলাসিতা পরিহার করে সাধারণ জীবন যাপনের জন্য খরচাপাতি বাবার হারাম ইনকাম থেকে সকল বয়সের মেয়েরা গ্রহণ করতে পারবে। মুবাইল ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে অতিপ্রয়োজনীয় হলে অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হয়। সুতরাং
(১) সু সাস্থ্যর জন্য অতিরিক্ত খাবার খেতে পারবে।
(২) বাবার হারাম ইনকাম থেকে জমানো যাবে না।
(৩) এবং মেয়ের জন্য বাবার হারাম ইনকাম দিয়ে মুবাইল ক্রয় করা জায়েয হবে না।