আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
366 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
১। আমি গর্ভবতী ২ মাসের আলহামদুলিল্লাহ।  গত সপ্তাহে হঠাত ব্লিডিং হলে ডাক্তারের কাছে যাই। উনি রিপোর্ট দেখে আমাকে সম্পূর্ণ বেড রেস্ট দেন। বলেন শুধু খাওয়া আর বাথরুম এ যাওয়া ছাড়া বাকি সময় শুয়ে থাকতে। উনি হিন্দু ছিলেন বলে আমি নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করি নাই। অসুস্থ ফিল করায় তাকবির দাঁড়িয়ে দিয়ে বাকি নামাজ কয়েক ওয়াক্তে বসে পড়ি এবং একটু সুস্থ হলে স্বাভাবিক ভাবেই নামাজ পড়ি তবে শুধু ফরয টুকু পড়ি। কিন্তু এখনও মাঝে মাঝে অসুস্থ লাগে খুব। রুকু সিজদাতে পেটে চাপ লাগে। এমন অবস্থায় আমি যখন একটু অসুস্থ ফিল করবো তখন কি বসে ইশারায় নামাজ আদায় বা রুকু সিজদা ইশারায় দিলে আমার নামাজ হবে?? আর সুন্নত নামাজ বসে পড়লে আদায় হয় কিনা??

আর যেহেতু এই রক্ত হায়েজ নিফাস না তাহলে  কি রক্ত আসলে আমাকে ফরজ গোসল করা লাগবে নামাজের জন্য?


২। আমার নানি বৃদ্ধ।  উনি সম্ভবত অসুস্থ।  বলেন, জ্বিন উনার কাছে আসেন,  আমাদের ধারণা মানসিক ভাবে উনি অসুস্থ। উনি জ্বিনকে মালিক বলেও সম্বোধন করেন।

উনি নামাজে কোন ওয়াক্তে কয় রাকাত এটা মনে রাখতে পারেন না।  বার বার বলে দিলেও গুলিয়ে ফেলেন। কাল ইশা নামাজের আগে আমি ১৫ বারের বেশি হবে উনাকে বলেছি কয় রাকাত। উনি তাও মাথায় রাখতে পারেন না এবং নামাজের সময় ভুলভাল পড়েন। কোম সুরাই পূর্নাঙ্গ পড়েন না। ১ লাইন বা সর্বোচ্চ ২ লাইন কোন রকম বলেন। আর বার বার নামাজের মধ্যে সুবহানাল্লাহ পড়তে শুনেছি। মোটকথা ওনার নামাজ আপাতত দৃষ্টিতে সহীহ হচ্ছেনা বাকিটা আল্লাহ ভালো জানেন। এখন আমার কী করণীয়। যেহেতু উনি সব ভুলে যাচ্ছেন। বলে দিলেও ভুলভাল পড়তেছেন। আমার কী করার আছে এখন যেহেতু আমি ব্যাপার টা জানতে পেরেছি।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
দাড়িয়ে নামায পড়া সম্ভব না হলে যেভাবে সম্ভব হয় সেভাবেই নামাযকে আদায় করতে হবে।নামাযের প্রত্যেকটি ফরয কে আদায় করতে হবে।যদি অসুস্থতার ধরুণ কোনো ফরয রুকুন কে আদায় করা সম্ভব না হয়,তাহলে যেভাবে সম্ভব হয় সেভাবেই নামাযকে আদায় করতে হবে।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1162

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুজন বিজ্ঞ মুসলমান ডাক্তার যখন থেকে রুকু সিজদা থেকে বারণ করবে, তখন থেকেই মূলত ইশারার মাধ্যমে রুক সিজদা করা লাগবে। আর দাড়ানোতে যেহেতু গর্ভের কোনো ক্ষতি হচ্ছে না, তাই প্রতি রাকাতে দাড়াতে হবে। যে সমস্ত নামায ইতিপূর্বে পড়া হয়ে গিয়েছে, সে সমস্ত নামাযকে আর কাযা করতে হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/13062

্গর্ভাবস্থায় যা কিছু বের হয়, সবগলোই ইস্তেহাযা হিসেবে গণ্য হবে। 

(২)
আপনার নানী শরীয়তের মুকাল্লাফ নন। তাই উনি যেভাবে ভালো মনে করেন, সেভাবেই নামায আদায় করবেন। নামায সম্ভব না হলে উনি তাসবিহ পাঠ করবেন। 

হযরত ইমরান ইবনে হুসাইন রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»
আমার একবার অর্শগেজ হয়ে গেলো।আমি এমন অবস্থায় রাসূলুল্লাহ সাঃ এর নিকট নামায পড়ার পদ্ধতি সম্পর্কে জানতে জিজ্ঞাসা করলাম।তখন তিনি প্রতিউত্তরে বললেন,তুমি দাড়িয়ে নামায পড়বে,তারপর দাড়ানো সম্ভব না হলে বসে বসে নামায পড়বে।যদি বসেও সম্ভব না হয় তাহলে হেলান দিয়ে নামায আদায় করবে।(সহীহ বোখারী-১১১৭)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...