আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
161 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (52 points)
reshown by

১. এক জায়গায় দেখলাম, একজন বলতেছে, প্রতি সপ্তাহে ১ দিন বাপের বাড়ি যাওয়া নাকি বিবির অধিকার। আর মাসে ৪দিন, বছরে ৪৮ দিন। 
এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। 
 

২. স্বামি যদি পছন্দ না করে, তাও কি বিবি স্বামির অমতে বাপের বাড়ি যেতে পারবে?  

অপছন্দের কারন হলো, বিবির বাপের বাড়িতে দ্বিনের পরিবেশ নেই, পর্দা নষ্ট হয়

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর অনুমতি ব্যতিত স্ত্রী ঘরের বাহিরে যেতে পারবে না। হ্যা, নিজ মাতাপিতাকে দেখতে সাপ্তাহে একবার, এবং আত্মীয়স্বজনকে বৎসরে একবার, বিনা অনুমতিতে স্ত্রী যেতে পারবে।
যেহেতু এখানে হাজত রয়েছে, তাই স্বামীর অগোচরে উপরে বাসায় যাওয়ার জন্য কোনো গোনাহ হবে না।স্বামীর অবাধ্যতা হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/82639

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, হ্যা,  প্রতি সপ্তাহে ১ দিন বাপের বাড়ি যাওয়া বিবির অধিকার। এই হিসেবে মাসে ৪দিন, বছরে ৪৮ দিন।  
(২) স্বামী যদি পছন্দ না করে, তবেও বিবি স্বামীর অমতে বাপের বাড়ি যেতে পারবেন।তবে মাতাপিতা জীবিত না হলে পারবে না।
বিবির বাবার বাড়িতে দ্বীনের পরিবেশ নেই, পর্দা নষ্ট হলে, এর দ্বায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (52 points)
এই সংশ্লিষ্ট কোনো দলিল আছে উস্তায?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...