বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর অনুমতি ব্যতিত স্ত্রী ঘরের বাহিরে যেতে পারবে না। হ্যা, নিজ মাতাপিতাকে দেখতে সাপ্তাহে একবার, এবং আত্মীয়স্বজনকে বৎসরে একবার, বিনা অনুমতিতে স্ত্রী যেতে পারবে।
যেহেতু এখানে হাজত রয়েছে, তাই স্বামীর অগোচরে উপরে বাসায় যাওয়ার জন্য কোনো গোনাহ হবে না।স্বামীর অবাধ্যতা হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/82639
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, হ্যা, প্রতি সপ্তাহে ১ দিন বাপের বাড়ি যাওয়া বিবির অধিকার। এই হিসেবে মাসে ৪দিন, বছরে ৪৮ দিন।
(২) স্বামী যদি পছন্দ না করে, তবেও বিবি স্বামীর অমতে বাপের বাড়ি যেতে পারবেন।তবে মাতাপিতা জীবিত না হলে পারবে না।
বিবির বাবার বাড়িতে দ্বীনের পরিবেশ নেই, পর্দা নষ্ট হলে, এর দ্বায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।